শেরপুরে হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন শুরু হচ্ছে সোমবার
শেরপুরে আগামী ২০ এপ্রিল সোমবার থেকে ১০ মে পর্যন্ত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ অনুষ্ঠিত হবে। এই সময়ের মধ্যে জেলার ৫টি উপজেলায় ১ লাখ ৬১ হাজার ৪৩২ জন শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শেরপুর প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন।
সিভিল সার্জন বলেন, জেলায় এখন পর্যন্ত মোট ৮২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৭৪ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কারও হাম পজেটিভ আসেনি। বর্তমানে জেলা সদর হাসপাতালে ২৫ জন সন্দেহজনক হাম রোগী ভর্তি রয়েছেন।
তিনি আরও জানান, আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত শেরপুর জেলায় ১ লাখ ৪২ হাজার ৮১১ জন শিশুকে এবং স্কুল পর্যায়ে ১৮ হাজার ৬২১ জন শিশুসহ সর্বমোট ১ লাখ ৬১ হাজার ৪৩২ জন শিশুকে হাম-রুবেলার টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলার ৭৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানসহ মোট ১৩৩৫টি কেন্দ্রে এ টিকাদান কর্মসূচি পরিচালিত হবে। ক্যাম্পেইন চলাকালে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সের শিশুকে হাম-রুবেলার টিকা প্রদান করা হবে। আগে টিকা পেয়ে থাকলেও এই বয়সের সব শিশুকে এই ক্যাম্পেইনের সময় ১ ডোজ এমআর (হাম-রুবেলা) টিকা দেওয়া হবে। ৬ মাস অর্থাৎ ১৮০ দিন পূর্ণ হলে এবং ৫ বছরের কম বয়সি অর্থাৎ ৪ বছর ১১ মাস ২৯ দিন পর্যন্ত বয়সের শিশুদের এই টিকা প্রদান করা হবে।
সংবাদ সম্মেলনে হাম-রুবেলার উপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আহসান হাবীব হিমেল। পরে সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, কার্যকরী সভাপতি রফিক মজিদ, সিনিয়র সহসভাপতি মুগনিউর রহমান মনি প্রমুখ। ওইসময় সিভিল সার্জন অফিসের অন্যান্য কর্মকর্তাগণসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত
সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Link Copied