আদমদীঘিতে চোরাই অটোভ্যানসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার
বগুড়ার আদমদীঘিতে ব্যাটারি চালিত একটি অটোভ্যান চুরি করে পালানোর সময় আব্দুল হালিম (২১) নামের একজন পেশাদার চোরচক্রের সদস্যকে আটক করে পুলিশে সোর্পদ করেছে।। গত শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউপির তিনমাথা মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুল হালিম বগুড়ার কাহালু উপজেলার দেওগ্রামের মৃত একরাম হোসেনের ছেলে। এ ঘটনায় রাতে ভ্যানের মালিক আদমদীঘর তারতা কুমারপাড়ার জাকির হোসেন বাদি হয়ে একটি চুরি মামলা দায়ের করেন।
আদমদীঘি থানা পুলিশ জানায়, গত শনিবার বিকেলে আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউপির তারতা কুমারপাড়ার ব্যাটারি চালিত অটোভ্যান চালক জাকির হোসেন তার ব্যবহৃত অটোভ্যানটি কুন্দগ্রাম তিনমাথা মোড়ে রাস্তার পাশে রেখে পানি পান করতে পাশে চা দোকানে যান। এসুযোগে আব্দুল হালিম নামে ওই ব্যক্তিাটি অটোভ্যানটি চুরি করে পালায়। দেখতে পেয়ে স্থানীয় জনতা ধাওয়া করে কিছু দুরে তাকে ভ্যানসহ আটক করে পুলিশে সোর্পদ করেন। ্আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বলেন, গ্রেপ্তারকৃত আব্দুল হালিম একজন পেশাদার চোরচক্রের সদস্য। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরি মামলা রয়েছে। গতকাল রবিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।
এমএসএম / এমএসএম
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর