ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

শেরপুরের চরাঞ্চলে ব্রিজ ও বন্যামুক্ত রাস্তার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত


দেবাশীষ সাহা রায়, শেরপুর photo দেবাশীষ সাহা রায়, শেরপুর
প্রকাশিত: ২০-৪-২০২৬ দুপুর ১:৯

শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের উন্নয়নবঞ্চিত চরাঞ্চলে ব্রিজ ও টেকসই রাস্তার দাবিতে আন্দোলনে নেমেছেন এলাকাবাসী। এসব দাবিতে রোববার দুপুরে সদর উপজেলার ৬নং চর, পয়স্তীরচর ও গোয়ালপাড়া গ্রামবাসীদের উদ্যোগে প্রায় তিন কিলোমিটার দীর্ঘ মানববন্ধন ও জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুর শহর থেকে মাত্র ১১ কিলোমিটার দূরত্বের ৬নং চর, গোয়ালপাড়া ও পয়স্তীরচরসহ ৪টি গ্রামে স্বাধীনতার দীর্ঘ সময় পরও উন্নয়নের ছোঁয়া লাগেনি। অবহেলিত এই চরাঞ্চলে অর্ধলক্ষ মানুষের বসবাস থাকলেও যাতায়াতের একমাত্র সড়কটি বছরের ছয় মাসই থাকে পানির নিচে। দুর্গম চরাঞ্চলের মাঝখান দিয়ে বয়ে যাওয়া দশানী ও ব্রহ্মপুত্র নদী গ্রামগুলোকে জেলা সদর থেকে বিভক্ত করে রেখেছে। কামারেরচর বাজার থেকে গ্রামগুলোর দূরত্ব মাত্র সাড়ে তিন কিলোমিটার হলেও যাতায়াত যেন এক দুঃসাহসিক যাত্রা। যাতায়াত নির্বিঘ্ন করতে অন্তত তিনটি সেতুর প্রয়োজন থাকলেও বর্তমানে একটিও নেই। বর্ষা মৌসুমে ৪ থেকে ১০ ফুট পানিতে রাস্তা তলিয়ে যাওয়ায় নৌকা এবং শুষ্ক মৌসুমে ভ্যান বা ঘোড়ার গাড়িই যাতায়াতের একমাত্র ভরসা।

যোগাযোগব্যবস্থার এই বেহাল দশার কারণে 'সবজির ভাণ্ডার' হিসেবে খ্যাত এই অঞ্চলের কৃষকরা সঠিক সময়ে ফসল বাজারে নিতে না পেরে ব্যাপক লোকসান গুনছেন। সেইসাথে নদীর ওপারের শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার হচ্ছে। এসব দুর্ভোগ নিরসনে রোববার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত কয়েক হাজার মানুষের অংশগ্রহণে দশানী নদীর পাড়ে মানববন্ধন পালন করা হয়। সাবেক ইউপি চেয়ারম্যান মো. নওয়াব আলীর সভাপতিত্বে ও শফিউল ইসলাম শফিকের সঞ্চালনায় মানববন্ধনে চর এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ বক্তব্য রাখেন।

মানববন্ধন শেষে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের কাছে স্মারকলিপি প্রদান করা হলে তিনি ব্রিজ ও সড়কের গুরুত্ব বিবেচনায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। অপরদিকে এলজিইডির শেরপুরের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান জানান, এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে মাঠপর্যায়ের জরিপ শেষ হয়েছে এবং বর্তমানে নকশা প্রণয়নের কাজ চলছে। দ্রুততম সময়ের মধ্যে সেতুর কাজ শুরু করার কথা জানান তিনি। অবহেলিত চরাঞ্চলের মানুষের জীবনযাত্রা স্বাভাবিক করতে সরকার দ্রুত টেকসই পদক্ষেপ নেবে—এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী এলাকাবাসীর।

এমএসএম / এমএসএম

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত