ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

সম্প্রীতি ও সহিষ্ণুতায় যুব জাগরণে সাংস্কৃতিক অনুষ্ঠান: ‘তৃষ্ণা’ ছবির স্বত্ব সংরক্ষণে প্রতিবাদী প্রদর্শনী অনুষ্ঠিত


দেবাশীষ সাহা রায়, শেরপুর photo দেবাশীষ সাহা রায়, শেরপুর
প্রকাশিত: ২০-৪-২০২৬ দুপুর ১:১২

সম্প্রীতি ও সহিষ্ণুতায় যুব জাগরণের লক্ষ্যে রোববার বিকেলে শেরপুর শহরের চকবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আইইডি ও সহভাগী সংগঠনের সহায়তায় নাগরিক প্ল্যাটফরম 'জনউদ্যোগ শেরপুর কমিটি' এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে শেরপুরের তরুণদের গানের দল “ভাবেরতরী” মনোজ্ঞ সঙ্গীত পরিবেশন করে।

সাংস্কৃতিক অনুষ্ঠানের আগে একই স্থানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী ও শেরপুরের কৃতি সন্তান প্রয়াত নীতিশ রায়ের কালজয়ী ‘তৃষ্ণা’ ছবির স্বত্ব সংরক্ষণে এক প্রতিবাদী প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধান অতিথি শেরপুর জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ এ.বি.এম. মামুনুর রশীদ পলাশ। এসময় ‘তৃষ্ণা’ ছবির মূল চরিত্র মা কুমুদিনী কোচ ও মেয়ে রিতা কোচ উপস্থিত ছিলেন।

আয়োজক কমিটির আহ্বায়ক সমাজকর্মী রাজিয়া সামাদ ডালিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনউদ্যোগ আহ্বায়ক মো. আবুল কালাম আজাদ, শিল্পী তৃপ্তি কর, আইনজীবী মোখলেছুর রহমান জীবন এবং সাংবাদিক উৎপল কান্তি ধর। অনুষ্ঠানে কুমুদিনী কোচ ও রিতা কোচকে বিশেষ সম্মাননা ও উপহার সামগ্রী প্রদান করা হয়। এ উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও একটি সুভ্যেনির প্রকাশিত হয়।

আয়োজক সূত্রে জানা যায়, ১৯৮১ সালের দিকে ঝিনাইগাতী উপজেলার গান্ধিগাঁও এলাকার কুমুদিনী কোচ তাঁর আড়াই মাস বয়সী শিশুকন্যাকে পিঠে বেঁধে বাবার বাড়ি যাচ্ছিলেন। পথে কালাঘোষা পাহাড়ি ঝর্নায় দুই হাতের আঁজলে পানি পানের সময় শিশুটিও মায়ের দুধ পান করছিল—এই চিরন্তন দৃশ্যটি ক্যামেরাবন্দি করেন নীতিশ রায়। সাদা-কালো ‘তৃষ্ণা’ ছবিটি ১৯৮২ সালে জাপানে আন্তর্জাতিক ‘ইয়াকুল্ট’ পুরস্কার লাভ করে। ২০১৭ সালে নীতিশ রায় প্রয়াত হন। সম্প্রতি দুই ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটিকে মুক্তিযুদ্ধকালীন ছবি এবং নিজেদের তোলা বলে দাবি করলে শেরপুরের সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এরই প্রতিবাদে এবং ছবির প্রকৃত স্বত্ব সংরক্ষণে নীতিশ রায়ের তোলা ৩০টি ঐতিহাসিক ও দুর্লভ ছবি নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করা হয়।

এমএসএম / এমএসএম

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত