ঢাকা মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

তারাগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন


তাপস কুমার রায়, তারাগঞ্জ photo তাপস কুমার রায়, তারাগঞ্জ
প্রকাশিত: ২৩-৪-২০২৬ দুপুর ২:২৯
“পুষ্টি বৈষম্যের দিন শেষ,গড়বো স্বনির্ভর বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের তারাগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ বৃহস্পতিবার(২৩ এপ্রিল)আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির শুরুতে সকাল সাড়ে ১০টায় একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।র‍্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,স্বাস্থ্যকর্মী,শিক্ষার্থী,রাজনৈতিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)মো: মোনাববর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:মো:হামদুল্লাহ।তিনি পুষ্টি সচেতনতা বৃদ্ধি, হাম-রুবেলা বিষয় বিস্তারিত তুলে ধরেন। ইউএনও মোনাববর হোসেন বলেন-অপুষ্টি দূরীকরণে সবাইকে একযোগে কাজ করতে হবে।বিশেষ করে মা ও শিশুদের পুষ্টি নিশ্চিত, সুষম খাদ্য গ্রহণ,স্বাস্থ্যকর জীবনযাপন,নিয়মিত স্বাস্থ্যসেবা বিষয়ে সবাইকে আরো বেশি সোচ্চার হতে হবে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত

মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা

ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু