ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

যেদিকেই চোখ যায় এক অপরূপ সমারোহ আদমদীঘিতে ইরি-বোরো ধানের শীষে শীষে ভরপুর


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি photo আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৪-২০২৬ দুপুর ৩:২৫

বগুড়ার আদমদীঘি উপজেলার মাঠে মাঠে এখন ইরি-বোরো ধানের শীষে শীষে ভরপুর। যেদিকে চোখ যায় সবুজের সমারোহ। ইরি-বোরো ফসলের মাঠে বৈশাখের হালকা বাতাসে দোল খাচ্ছে ধানের শীষ। তা দেখে খুশিতে কৃষকদের মনে দোলা দিচ্ছে এক ভিন্ন আমেজ। আবহাওয়া অনুকূলে থাকলে এবারও বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। এবার ইরি-বোরো আবাদে সেচের দাম বেশি এবং ধান গাছে এক শ্রেনির পাতা মরা রোগ দেখা দিলেও জমিতে আক্রান্তের সংখ্যা কম। ধানের গাছ ভাল রাখতে ও  ধানের উৎপাদন বাড়াতে ধানের শীষ রক্ষা করতে কৃষকরা উপজেলা কৃষি অফিসের পরামর্শ ও দিক নিদের্শনায় সার্বক্ষণিক কীটনাশক প্রয়োগ ও পরিচর্যা করায় এখন ধান গাছে বড়বড় শীষ বের হয়ে বাতাসে দোল খাচ্ছে। আনন্দে দুলছে কুষকদের মন। এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকায় ফুরফুরে মেজাজে রয়েছে তারা। তবে কাল বৈশাখী ঝড়ের কবলে পড়লে ব্যাপক ক্ষতিগ্রস্থ হবেন কৃষকরা বলে কৃষকরা আশংকা করছে।  
আদমদীঘি উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলার একটি পৌরসভা ও ৬টি ইউনিয়ন মিলে ১২ হাজার ২৫০ হেক্টর জমিতে ইরি-বোরো ধানের আবাদ করা হয়েছে। বর্তমানে ধানের শীষ বের হয়ে ধান পাকার উপক্রম হলেও কৃষকদের মনে সর্বদা প্রাকৃতিক দুর্যোগ কালবৈশাখি ঝড় ও শিলাবৃষ্টি আতংক বিরাজ করছে। এছাড়া ধান কাটা মাড়াইয়ের শ্রমিক সংকটেরও আশংকা রয়েছে তাদের।
তেতুলিয়া গ্রামের কৃষক জহুরুল ইসলাম টুলু, মিজানুর রহমান মিজু, কাশিমালার মিজানুর রহমান, সালগ্রামের নজরুল ইসলাম, সিংগাহার গ্রামের শাহিন প্রামানিক, চকবাড়িয়া গ্রামের কৃষক তোফাজ্জল, কামাল হোসেনসহ অনেক কৃষকই এবারও বাম্পার ফলনের আশা করছেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রবিউল ইসলাম জানান, ধান ক্ষেতে তাপদাহ মোকাবিলা করতে সার্বক্ষণিক কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে। চলতি ইরি-বোরো আবাদে রোগবালাই নেই বললেই চলে। আবহাওয়া অনুকূলে থাকলে এবারও বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ