ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

নড়াইলে সলতান স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় কমিশনার


নড়াইল প্রতিনিধি  photo নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৪-২০২৬ বিকাল ৫:১৮

নড়াইলে এস এম সলতান স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করেছেন খুলনা বিভাগীয় কমিশনার মো: আবদুল্লাহ হারুন।রোববার সন্ধ্যায় তিনি এ সংগ্রহশালা পরিদর্শন করেন। এ সময় নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আহসান মাহমুদ রাসেল, নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি.এম রাহসিন কবির,সুলতান সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মূখার্জী, সহকারি কিউরেটর মেহেদী হাসান রানা প্রমূখ উপস্থিত ছিলেন।
খুলনা বিভাগীয় কমিশনার মো: আবদুল্লাহ হারুন সংগ্রহশালার গ্যালারীতে থাকা বিশ^ বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের আঁকা চিত্রকর্ম ঘুরে দেখেন। এ সময় তিনি বলেন, সুলতান স্মৃতি সংগ্রহশালায় সাজিয়ে ও গুছিয়ে রাখা সুলতানের আঁকা তৈল রং ও জলরংয়ের ছবিগুলি বিশ^মানের।এটি বাংলাদেশের একটি অনন্য সংগ্রহশালা।
উল্লেখ্য, ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইল শহরের মাছিমদিয়ায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী এস এম সুলতান জন্মগ্রহণ করেন।১৯৯৪ সালের ১০ অক্টোবর চিরকুমার,অসাম্প্রদায়িক এই শিল্পী শেষ নি:শ্বাস ত্যাগ করেন। নড়াইলে নিজ বাড়ির আঙ্গিনায় তাকে সমাহিত করা হয়। সুলতানের স্মৃতিকে ধরে রাখার জন্য তাঁর নিজ বাড়িতে নির্মিত হয়েছে এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালা।
শিল্পী সুলতানের আঁকা ছবি ভারতের সিমলা, পাকিস্তানের লাহোর, করাচি, নিউইয়র্ক, বোস্টন, মিশিগান বিশ্ববিদ্যালয়, লন্ডন এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও জার্মান সাংস্কৃতিক কেন্দ্র এবং ঢাকায় প্রদর্শিত হয়েছে।চিত্রশিল্পী এস এম সুলতান ১৯৮২ সালে একুশে পদক, ১৯৯৩ সালে স্বাধীনতা পদক পান।এছাড়া ১৯৮৪ সালে বাংলাদেশ সরকারের রেসিডেন্ট আর্টিস্ট এবং ১৯৮৬ সালে বাংলাদেশ চারুশিল্পী সম্মাননা পান তিনি। 

এমএসএম / এমএসএম

সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত

মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা

ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু

পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু