ঢাকা বৃহষ্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

আদমদীঘিতে পুকুরের পানিতে পাহারাদারের ভাসমান লাশ উদ্ধার


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি photo আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৪-২০২৬ দুপুর ৪:২৫

বগুড়ার আদমদীঘিতে শফিকুল ইসলাম (৫২) নামের এক পুকুর পাহারাদারের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২৮এপ্রিল) সকালে আদমদীঘি রেলওয়ে স্টেশনের পশ্চিমে আব্দুর রশিদ নামের এক মৎস্য ব্যবসায়ীর লিজকৃত পুকুরের পানিতে ভাসমান অবস্থায় তার লাশ স্থানীয়রা দেখতে পান। বেলা ১১টায় ঘটনাস্থলে পুলিশ পৌঁছে শফিকুল ইসলামের ভাসমান লাশ উদ্ধার করেন। মৃত শফিকুল ইসলাম আদমদীঘি উপজেলা ছাতিয়ানগ্রাম ইউপির দারিকুঁড়ি গ্রামের জসিম উদ্দিন প্রামানিকের ছেলে। 
পুলিশ ও স্থানীয়রা জানায়,  আদমদীঘি উপজেলার মন্ডবপুর গ্রামের মৎস্য ব্যবসায়ী আব্দুর রশিদের আদমদীঘি রেলওয়ে স্টেশনের  পশ্চিমে লিজকৃত পুকুর পাহারাদারের দায়িত্বে ছিলেন শফিকুল ইসলাম। প্রতিদিনের ন্যায় রাতে শফিকুল ইসলাম আব্দুর রশিদের ওই পুকুর পাহারা দিচ্ছিলেন। গতকাল মঙ্গলবার সকালে পুকুর পাহারাদার শফিকুল ইসলামের সাথে কথা বলার জন্য তার মোবাইল ফোনে কয়েকবার কল দেন মৎস্য ব্যবসায়ী আব্দুর রশিদ। তার মোবাইল ফোন রিসিভ না হওয়ায় সে ওই পুকুরে এসে দেখেন শফিকুল ইসলামের ভাসমান লাশ অবস্থায় রয়েছে। এরপর বিষয়টি জানাজানি হলে পুলিশকে খবর দেয়া হয়। এদিকে আদমদীঘি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শফিকুল ইসলামের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। মৎস্য ব্যবসায় আব্দুর রশিদ জানান, কয়েকদিন আগে শফিকুল ইসলামকে আমার লিজকৃত ওই মাছচাষ পুকুরে পাহারাদারের কাজে দায়িত্ব দেয়। সে কিছুটা অসুন্থ ছিলেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুকুর পাহারাদার শফিকুল ইসলামের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি ইউডি মামলা করা হয়েছে। 

এমএসএম / এমএসএম

কুমিল্লা বার্ডে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপিত

আদমদীঘিতে গৃহবধুর শ্লীলতাহানির চেষ্টা মামলার আসামী গ্রেফতার

রায়গঞ্জ উপজেলা সদরে টিটিসি স্থাপনের দাবিতে বিক্ষোভ- সমাবেশ, ইউএনওকে স্মারকলিপি প্রদান

বাগেরহাটে কলেজ ছাত্র জাহিদুল হত্যা ঘটনার সাথে জড়িতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

শেরপুরে বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

চাঁদপুরে প্রবাসীকে হত্যার অভিযোগ, চার যুবকের বিরুদ্ধে মামলা

কুমিল্লায় সোহান হত্যা মামলায় বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ‌অভ্যূ‌ত্থান ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

জুলাই গণহত্যার বিচার না হলে জনগণকে সঙ্গে নিয়ে মাঠে নামবো - সাবেক মেয়র সাক্কু

গজারিয়ায় ৩৬জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ইং উপলক্ষ্যে আলোচনা সভা

ঢাকা থেকে অনুসরণ করে নওগাঁয় স্বর্ণ ছিনতাই;চক্রের এক সদস্য গ্রেপ্তার

বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস ও জুলাই শহীদদের স্মরণে নিসচা'র মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

তিরমিজি শরিফের ব্যাখ্যায় ইতিহাস গড়লেন মাওলানা আব্দুল মতিন