রাউজানে ত্রিমুখী সংঘর্ষে আহত ৭
চট্টগ্রামের রাউজানে পুলিশের প্রাইভেট কার, যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকশা ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে দুই পুলিশ সদস্যসহ ৭জন আহত হয়েছেন। (৭-অক্টোবর) বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে রাউজান পৌরসভার ব্যরিস্টার সুরেশ বিদ্যায়ন সংলগ্ন চট্টগ্রাম-রাঙামাটি সড়কে। জানা যায়, চট্টগ্রাম নগরীমুখী একটি মাছবাহী পিকআপ পুলিশের প্রাইভেটকারকে ধাক্কা দেয়, প্রাইভেটকারটি গিয়ে যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দিলে দুই পুলিশসদস্য সহ ৭জন আহত হন। আহত ৭জনের কারো পরিচয় জানা যায়নি। তবে এদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। স্থানীয়’রা জানা যায়, সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিতে যান দুই পুলিশ সদস্য সহ ৪জন। এরমধ্যে নাছিমা আকতার নামে রাঙ্গুনিয়া উপজেলার এক নারীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যদিকে উপজেলার গহির জে.কে মোমোরিয়াল হসপিটালে চিকিৎসা নিতে যান আহত আরও তিনজন। তাদের মধ্যে সুমন ধর নামে এক যুবকের অবস্থা গুরুতর হওয়ায় তাকেও সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়া সন্দীপ ও মিরেশ^রাই থানার দুই পুলিশ সদস্য ও সিএনজি চালিত অটোরিকশা তিন যাত্রীসহ ৫জন প্রাথমিক চিকিৎসা সেবা নিয়ে বাড়ি ফিরেছেন। রাউজান হাওইয়ে থানার ওসি কামরুল আজম বলেন, রাউজানে পুলিশের প্রাইভেটকার, যাত্রীবাহি সিএনজি অটোরিকশা ও মাছবাহী পিকআপের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে প্রেরণ করে। তাদের কারো পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
এমএসএম / এমএসএম
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর