শেরপুরে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা ️ অনুষ্ঠিত
শেরপুরে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে নবাগত জেলা প্রশাসকের (ডিসি) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুর-এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন নবযোগদানকৃত জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন।
সভায় নবাগত পুলিশ সুপার, শেরপুর এ. কে. এম জহিরুল ইসলাম; সিভিল সার্জন, শেরপুর ডা. মুহাম্মদ শাহীন; জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপংকর রায়; উপপরিচালক স্থানীয় সরকার ও পৌর প্রশাসক, শেরপুর মিজ্ আরিফা সিদ্দিকা; নির্বাহী প্রকৌশলী (গণপূর্ত, এবং সড়ক ও জনপথ) এবং জেলা প্রাণিসম্পদ কর্মকর্তাসহ জেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত বক্তারা নবাগত জেলা প্রশাসককে শেরপুরে স্বাগত জানান এবং পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার ভিত্তিতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। আলোচনায় জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন বিষয়ক গুরুত্বপূর্ণ দিকসমূহ উঠে আসে।
জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন সকলের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং একটি আধুনিক, পরিচ্ছন্ন, নিরাপদ ও সমৃদ্ধ শেরপুর গড়ে তুলতে সকল দপ্তরের সমন্বিত ও কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন এবং জেলার যে কোনো প্রয়োজনে জেলা প্রশাসন সর্বদা পাশে থাকবে বলে আশ্বস্ত করেন। এসময় তিনি নবাগত পুলিশ সুপার, শেরপুরকেও স্বাগত জানান এবং জেলার সার্বিক কল্যাণে একযোগে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
Aminur / Aminur
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত