ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

রামুতে বন্য হাতির তাণ্ডব: মা ও শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু


রামু (কক্সবাজার) প্রতিনিধি photo রামু (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৪-২০২৬ বিকাল ৫:৫৪

কক্সবাজারের রামুতে বন্য হাতির আক্রমণে এক মা ও তার শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিটের মধ্যে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
জানা যায়, রামু থানাধীন ৯নং খুনিয়া পালং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দক্ষিণ খুনিয়া এলাকায় পাহাড়ের ঢালে বনবিভাগের জায়গায় জনৈক একরামের বসতবাড়িতে একদল বন্য হাতি হঠাৎ প্রবেশ করে। হাতির দল প্রথমে আশপাশের বিভিন্ন ফলজ ও বনজ গাছপালার ব্যাপক ক্ষতি সাধন করে।
পরবর্তীতে হাতির দল একরামের বসতঘরে আক্রমণ চালায়। এ সময় ঘরের ভিতরে থাকা একরামের স্ত্রী ছেনোয়ারা বেগম (২৪) তার দুই বছর বয়সী শিশু কন্যা আছমা বিবিকে নিয়ে প্রাণভয়ে ঘর থেকে বের হয়ে পালানোর চেষ্টা করেন। কিন্তু রাতের অন্ধকারে হাতির দলের মুখোমুখি হয়ে পড়লে তারা রক্ষা পাননি।
বন্য হাতিরা তাদের এলোপাতাড়ি আক্রমণ করে মাথা, মুখমণ্ডল, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত করলে ঘটনাস্থলেই মা ও শিশু কন্যার মৃত্যু হয়।
স্থানীয়রা হৈচৈ করে হাতির দলকে তাড়িয়ে দিলেও ততক্ষণে ভিকটিমদের বাঁচানো সম্ভব হয়নি।
খবর পেয়ে রামু থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং বন্য হাতির আক্রমণ নিয়ে স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

এমএসএম / এমএসএম

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’

ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু

হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

ধুনটে হামলা-ভাঙচুর ও লুটপাটের মামলায় চার আসামি গ্রেপ্তার

এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক

ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার

ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ

অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন

কালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-অভিভাবক

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার