ঢাকা শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

তারাগঞ্জে শিকলবন্দী কিশোরীকে উদ্ধার করল প্রশাসন


তাপস কুমার রায়, তারাগঞ্জ photo তাপস কুমার রায়, তারাগঞ্জ
প্রকাশিত: ৩০-৪-২০২৬ রাত ১১:৫
রংপুরের তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মো:মোনাববর হোসেনের নির্দেশনায় শিকলবন্দী এক কিশোরীকে উদ্ধার করেছে প্রশাসন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে উপজেলার সয়ার ইউনিয়নের মাছুয়াপাড়া গ্রামে পরিচালিত যৌথ অভিযানে তাকে উদ্ধার করা হয়।
 
জানা গেছে, নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার দক্ষিণ বাহাগিলী গ্রামের বাসিন্দা মজনু মিয়ার ছেলে মাহাবুব আলম মুন্নার সঙ্গে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।প্রায় তিন মাস আগে তারা স্বেচ্ছায় ঘর ছেড়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে স্বামীর বাড়িতে বসবাস শুরু করেন। পরবর্তীতে পারিবারিক সমঝোতার আশ্বাসে কিশোরী বাবার বাড়িতে গেলে তাকে সেখানে আটকে রাখা হয় বলে অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী প্রায় ১২-১৫ দিন ধরে তাকে লোহার শিকল দিয়ে বেঁধে শারীরিক ও মানসিক নির্যাতন করা হচ্ছিল।
 
এ ঘটনায় কিশোরীর শ্বশুর মজনু মিয়া উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন।অভিযোগ পাওয়ার পর ইউএনও মো. মোনাববর হোসেন বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
পরে সহকারী কমিশনার (ভূমি),উপজেলা সমাজসেবা কর্মকর্তা এবং পুলিশ সদস্যদের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কিশোরীকে শিকলবন্দী অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিকভাবে শিকলমুক্ত করা হয়।
 
উদ্ধারের পর কিশোরী জানান, তিনি স্বামীর সঙ্গে যেতে চান।তবে তার বয়স ১৮ বছরের নিচে হওয়ায় এবং বিয়ের কোনো বৈধ নিবন্ধন না থাকায় বিষয়টি আইনগত জটিলতার মধ্যে পড়ে। বর্তমানে তার বয়স ১৭ বছর ৯ মাস, যা বাল্যবিবাহ নিরোধ আইন অনুযায়ী অবৈধ।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হক জানান, কিশোরীর নিরাপত্তা নিশ্চিত করতে তাকে রংপুরের সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র (বালিকা)-এ পাঠানো হয়েছে, যেখানে তাকে প্রয়োজনীয় সেবা ও তত্ত্বাবধানে রাখা হবে।
সহকারী কমিশনার (ভূমি)আসমা উল হুসনা বলেন,
ইউএনও’র নির্দেশনায় অবৈধভাবে আটকে রাখা কিশোরীকে উদ্ধার করা হয়েছে। বয়স ১৮ বছরের নিচে হওয়ায় আইনানুগ প্রক্রিয়ায় তাকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
ইউএনও মো. মোনাববর হোসেন বলেন,
অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ধরনের অমানবিক ও আইনবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।প্রশাসনের এ দ্রুত ও মানবিক পদক্ষেপ স্থানীয়দের মধ্যে প্রশংসিত হয়েছে।

এমএসএম / এমএসএম

ঝালকাঠির রাজাপুরে গালুয়া বাজারে ১৪৪ ধারা জারি, পাল্টাপাল্টি মানববন্ধন নিষিদ্ধ

সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা অনুষ্ঠিত

অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র

বরিশাল প্রেসক্লাবের অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন

রৌমারীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু, আটক ১

দেওয়ানগঞ্জ নারী উদ্যোক্তা ফোরাম (ডিএনইউএফ) অনুষ্ঠিত

কুড়িগ্রামে সাংস্কৃতিক সংগঠন হিজিবিজির উদ্যোগে কার্টুন ড্রয়িং কর্মশালা অনুষ্ঠিত

রায়গঞ্জে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ল গোডাউন-দোকান; ক্ষতি ১ কোটি ২০ লাখ টাকা

ছাত্রশক্তির সাতকানিয়া শাখার কমিটি অনুমোদন

কুতুবদিয়ায় আগুনে ৩৩ পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত, ক্ষতি কোটি টাকার কাছাকাছি

শিবচরে পদ্মায় অভিযান, ৯ জেলে আটক ও ৩ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস

ধামইরহাটে প্রধানমন্ত্রী’র নির্দেশক্রমে অসুস্থ যুবদল নেতাকে চিকিৎসা সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আখরাজুল ইসলাম