ঢাকা মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

তারাগঞ্জে ৪৪৬ লিটার পেট্রোল জব্দ-পাচারের চেষ্টা ব্যর্থ


তাপস কুমার রায়, তারাগঞ্জ photo তাপস কুমার রায়, তারাগঞ্জ
প্রকাশিত: ১-৫-২০২৬ দুপুর ১১:৩৫
রংপুরের তারাগঞ্জ উপজেলায় একটি সফল অভিযান চালিয়ে ৪৪৬ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে।বৃহস্পতিবার(৩০ এপ্রিল)রাতে তারাগঞ্জ বাজার এলাকায় সন্দেহজনকভাবে চলাচলরত একটি অটোরিকশাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে সন্দেহ তৈরি হয়।স্থানীয়রা বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো: মোনাববর হোসেনকে জানালে তিনি তাৎক্ষণিকভাবে পুলিশ ফোর্সের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন।
পরে কুর্শা ইউনিয়নের শিয়ালডাঙ্গা ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অটোরিকশাটি থেকে দুইটি ড্রামভর্তি পেট্রোল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পেট্রোল পার্বতীপুর উপজেলা থেকে তারাগঞ্জ হয়ে কিশোরগঞ্জ উপজেলায় পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল।জব্দকৃত পেট্রোলের আনুমানিক মূল্য প্রায় ৫৭ হাজার টাকা।
এদিকে, জব্দকৃত পেট্রোল তারাগঞ্জের সোনালী পাম্পের ম্যানেজারের জিম্মায় রাখা হয়েছে এবং বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে। অবৈধভাবে পেট্রোল পরিবহনের অভিযোগে পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী অভিযুক্তদের ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত

মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা

ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু