ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

চোখের সামনে ভেসে যাচ্ছে কৃষকের স্বপ্ন


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ২-৫-২০২৬ দুপুর ৩:৩

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনার নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এতে বারহাট্টার নিম্মাঞ্চলের কৃষকদের চোখের সামনে বিস্তীর্ণ বোরো ধানের ক্ষেত পানির নিচে তলিয়ে যাচ্ছে। ফলে অসহায়ের মতো চেয়ে দেখা ছাড়া কৃষকদের আর কোনো উপায় নেই। চোখের সামনে স্বপ্ন জলে নিচে তলিয়ে গেলেও কিছুই যেন করার থাকছে না।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, চলতি বোরো মৌসুমে বারহাট্টা উপজেলায় প্রায় ১৫ হাজার ৪০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৯০ হাজার মেট্রিক টন। তবে বৈরী আবহাওয়ার কারণে সেই লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। মাঠে ধান ভালো হলেও অতি বৃষ্টিতে কাটতে না পারায় ২০ হেক্টর জমির ধান পানিতে নষ্ট হয়ে গেছে। শতভাগ জমির ধান কাটতে আরো ১৫ দিন লাগতে পারে।
সরেজমিনে উপজেলার নিম্নাঞ্চল ঘুরে দেখা যায়, তীরের দিকে ভেসে আসছে ছোট ছোট নৌকা। নৌকাগুলো পাড়ে লাগানোর পর কৃষকরা ধানের আঁটি তুলে শুকনো স্থানে রাখছেন। কেউ যন্ত্রের সাহায্যে ধান মাড়াই করছেন। কেউ ভেজা ধান স্তুপ করে রাখছেন। কেউ আবার সেই ধান বস্তায় ভরছেন। শ্রমিকরা ধানের বস্তা কাঁধে ও মাথায় করে শুকনা স্থানে নিয়ে তুলছেন।
কৃষকদের সাথে কথা বললে তারা সকালের সময়কে জানান, দিনে-রাতে পানি বেড়েই চলেছে, চোখের সামনে পাকা ধান ডুবে গেছে। ধান কাটতে পারি নাই। হাত দেড় এক পানি কমলে ধান কিছুটা ভাসতে পারে, কিন্তু পানি কমার কোনো লক্ষণ দেখছি না। মাঠের বেশিরভাগ ধান পেকে গেছে। পানির ধান কাটার জন্য এখন শ্রমিক পাওয়া যাচ্ছে না। একজন শ্রমিকের দৈনিক মজুরি ১ হাজার থেকে দেড় হাজার টাকা। মজুরি ছাড়াও প্রত্যেক শ্রমিককে ১৫০ টাকা করে যাওয়া-আসার ভাড়া, ধানের আঁটি তীরে আনতে নৌকা ভাড়া দিতে হচ্ছে ৫০০ টাকা।
আসমা এলাকার কৃষক রহিস মিয়া, আদনান গাজী, চিরাম এলাকার জামাল শেখ, পরিমল চৌধুরী, রায়পুর এলাকার তপন সরকার, লিমন মিয়া বলেন, 'আমাদের বেশিরভাগ জমিই বিলের পানির নিচে তলিয়ে গেছে। আর কাটার সুযোগ নাই। গত চার দিনে বিলের পানি বাড়ছে। ধানের ছড়ার আগা পানির নিচে ডুবি গেছে। পানি বেড়েই চলেছে কমছেই না। চোখের সামনে সব ডুবে যাচ্ছে। কেমনে ঋণ শোধ করব, পরিবার নিয়ে কেমনে চালাবো? কিছুই বুঝতে পারছি না।'
নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল হক ক্ষতিগ্রস্ত বারহাট্টা উপজেলার তিনটি ইউনিয়ন পরিদর্শন করে বলেন, কৃষকের অনেক ক্ষতি হয়ে গেছে। যারা ক্ষতিগ্রস্ত তাদের তালিকা করে সরকারি সহযোগিতা করা হবে। এই ক্ষতি কাটিয়ে উঠতে কৃষকদের সব ধরনের সহযোগিতা করা হবে।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করছে কৃষি বিভাগ। তখন ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যাবে।

 

Aminur / Aminur

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ

চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!

রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার

জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার

বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র‌্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার

মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ

স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের

ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে

মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা