নড়াইলের কৃতি সন্তান শিক্ষাবিদ ও বিজ্ঞানী ড. সাজ্জাদ এর এর মৃত্যুতে শোক
নড়াইল জেলার ইতনা ইউনিয়নের ইতনা গ্রামের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী, বিশিষ্ট শিক্ষাবিদ ও বিজ্ঞানী ডক্টর শেখ সাজ্জাদ হোসেন সুজল (৪৩) আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গত বুধবার (২৯ এপ্রিল) আমেরিকায় স্ট্রোক জনিত কারনে তিনি মারা যান। পরে তাকে সেখানে দাফন করা হয়।
জানা যায় সাজ্জাদ একজন অত্যন্ত মেধাবী ও বিচক্ষণ শিক্ষার্থী। ইতনা মাধ্যমিক বিদ্যালয় থেকে যশোর বোর্ডে এসএসসি পরীক্ষায় প্রথম স্থান অর্জনের মাধ্যমে তিনি শিক্ষাজীবনের উজ্জ্বল সূচনা করেন। পরবর্তীতে নটরডেম কলেজ থেকে কৃতিত্বের সাথে উচ্চমাধ্যমিক পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। এরপর তিনি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
সাজ্জাদ হোসেনের খালাতো ভাই আলামিন বলেন, পেশাগত জীবনে তিনি একজন সফল বিজ্ঞানী হিসেবে কর্মরত ছিলেন। কর্মরত অবস্থায় আকস্মিক স্ট্রোকে তিনি যুক্তরাষ্ট্রে ইন্তেকাল করেন। তার এই অকাল মৃত্যুতে ইতনা গ্রামসহ নড়াইল জেলা এবং সমগ্র দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি হলো। আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং আল্লাহর নিকট প্রার্থনা করি, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। সকলের কাছে তার জন্য দোয়া কামনা করি।
এমএসএম / এমএসএম
সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত
মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা
ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা
কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু