মে দিবসের কবিতা: ব্যবধান
মে দিবসের কবিতা: ব্যবধান
এস,এম, মাহবুব আলম
কেউ কথা রাখে না ।
কেউ কথা রাখেনি কোনো দিন।
ক্ষমতালিপ্সুরা চিরকাল আশার বাণী শোনায়
আমরা তীর্থের কাকের মতো ওদের প্রতীক্ষায় থাকি ওরা লুটেপুটে খায় সময় শেষে চলে যায়
একদিন আবার ফিরে আসে
নতুন নতুন আশার বাণী নিয়ে
নতুন রূপে নতুন ধ্যানে নতুন জ্ঞানে
আমরা অতীতের সবকিছু ভুলে যাই
মিথ্যা প্রলোভনে আবার ওদের পিছে ছুটে বারবার প্রতারিত হই,
আমরা বারবার ওদের দ্বারা নিষ্পেষিত হই নির্যাতিত হই।
আমাদের শ্রম- ঘামের বিনিময়ে অর্জিত ডলার পাউন্ডে গড়ে ওঠে ওদের অট্টালিকার পাহাড়।
ওদের বিলাসী জীবন আমাদেরই ঘামে শ্রমে গড়ে ওঠা অট্টালিকায় ,
আমাদের করুণ কান্না ওদের কর্ণ কুহরে প্রবেশ করে না কখনও।
আমরা শোষিত শ্রেণী, যেমন ছিলাম ঠিক তেমনিই রয়ে যাই ,
একটুও পরিবর্তন হয় না আমাদের জীবন প্রণালীর। অথচ শোষক শ্রেণীর জীবন প্রণালী উচ্চ থেকে উচ্চতর হয় ,
অট্টালিকার ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করে।
শোষক আর শোষিতের ব্যবধান যেন দিনদিন বেড়েই চলে।
এই হলো আমাদের সমাজ ব্যবস্থার প্রকৃত চিত্র।
এমনি করে চলছে আমাদের রাষ্ট্র নামক যন্ত্রটি,
এমনি করে চলছে গোটা পৃথিবী ,
হয়তো এমনি করেই চলবে অনাদিকাল।
এমএসএম / এমএসএম
‘নজরুল বর্ষ: কেবল একটি বর্ষপঞ্জি নয় মানবিক মূল্যবোধের পুনর্জাগরণের আন্দোলন’
`নজরুল জাতীয় জীবনের এক অনন্য আলোকবর্তিকা—সাবেক রাষ্ট্রদূত ও নজরুল একাডেমির সভাপতি মসউদ মান্নান''
‘দুঃখ ভাঙার রূপকথা’ সুলেখা আক্তার সান্তা
‘শরৎ এলো’
‘ঘুরে দাঁড়ানো’
‘ক্ষুধার্থের সমীকরণ’
‘ভাগ’
‘দায়িত্বের বৃক্ষ’ আলিফা তাবাচ্ছুম শিখা
`কিছু স্মৃতি শব্দ চায় না' মুহাম্মদ আকাশ মিয়া
প্রিয় রাসুল ( সা:)
“পাখির বাড়ি” সুলেখা আক্তার শান্তা
“বাইপাস” হিলারী হিটলার আভী
“ইলিশ” প্রদীপ সেন
Link Copied