ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

জন্ম দিনের শুভেচ্ছায় ভাসছেন স্বৈরচার বিরোধী আন্দোলনের লড়াকু সৈনিক শফি আহম্মেদ


মৃনাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃনাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ৮-১০-২০২১ দুপুর ২:৫২
৯০ এর স্বৈরচার গণ আন্দোলনের রাজ পথ কাপাঁনো লড়াকু সৈনিক ছাত্র নেতার জন্ম দিনের শুভেচ্ছায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছ।শফি আহম্মেদ ১৯৬১ সালের ৮ অক্টোবর নেত্রকোণার  মুক্তার পাড়ার আজিজ ভাবনে জন্ম গ্রহণ করেন। তারঁ বাবার নাম এ টি এম আব্দুল আজিজ। তিনি ছিলেন পেশায় একজন আইনজীবি। 
 
৯০ এর স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম ছাত্র নেতা ছিলেন শফি আহমেদ । সর্বদলীয় ছাত্রদের নিকট তিনি ছিলেন সর্বাধিক গ্রহণ যোগ্য। অনেকের কাছে তিনি তাত্মিক নেতা হিসেবে পরিচিত । তৎকালীন ছাত্র সংগ্রাম পরিষদের শীর্ষ নেতা শফী আহমেদ জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্ত্বে ১৯৯২ সালে গঠিত জনতার আদালতের সাথে শুরু থেকেই  যুক্ত ছিলেন । 
 
এরশাদ বিরোধী সেই দূর্বার দিন গুলোতে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার সঙ্গে ছিলো চমৎকার পারিবারিক সম্পর্ক। অনেকই ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে আছেন। আবার শেখ হাসিনার ব্যক্তিগত  ও নির্ভরতার কারনে জাতীয় রাজনীতিতে অনেক সাড়া জাগানো নীতি নির্ধারনী  বৈঠক কিংবা সিদ্ধান্ত গ্রহনের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করতে পেরেছিলেন। শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগ তাকে যথাযথ মূল্যায়ন করে কেন্দ্রীয় কমিটিতে স্থান দিয়েছিলেন।  নেত্রকোণা-৪ আসনের আওয়ামী লীগ দলীয় প্রার্থী হিসাবে (মদন, খালিয়াজুরী ও মোহনগঞ্জ) উপজেলা থেকে তিনি মনোনয়নও পেয়েছিলেন।কিন্তু ১/১১ এর পর তার সব কিছুই ওলোট-পালোট করে দেয়। তিনি ভোটারদের সঙ্গে অন্তরঙ্গ হয়ে কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন থেকে।
 
 পারিবারিক জীবনে তিনি এক ভাই ও ছয় বোন।তিনি আঞ্জুমান থেকে এসএসসি ও নেত্রকোণা সরকারী কলেজ থেকে এইচএসসি পাশ করেন।  তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে সম্মান সহ মাস্টার্স ডিগ্রী সম্পন্ন করে আওয়ামী রাজনীতিতে অ্ংশ গ্রহণ করেন। তাঁর স্ত্রী  তাহেরা খন্দকার এবং দুই ছেলে আফসিন  ও আলদিন ।  আফসিন কানাডা,  আলদিন লন্ডন পড়াশুনা করেন।
 
 তিনি  হাওড়রে  ছেলে, হাওড়কে নিয়েই স্বপ্ন দেখেন। হাওড় বাসীকে  নিয়েই তাঁর সার্বক্ষনিক ভাবনা।হাওড়বাসী আশাবাদ ব্যক্ত করে বলেন শফি আহম্মেদ মদন, মোহনগঞ্জ  ও খালিয়াজুরী উপজেলার নেতৃত্বে ভাটি বাংলা ঠিকই উন্নয়নের মুখ দেখবে তাঁর জন্মদিনে রাব্বুল আল আমিনের কাছে প্রার্থনা করে  তারঁ দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। 

এমএসএম / এমএসএম

মনপুরায় অতি বৃষ্টিতে হুমকির মুখে আমন চাষ, অনিশ্চয়তায় ৫ হাজার একর জমি

এনামের উদ্যোগ, ৩৮ পরিবার পেল সহায়তা

শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা প্রতিষ্ঠান হবে দুর্নীতিমুক্ত ও রাজনৈতিক প্রভাবমুক্ত- সেলিমুজ্জামান এমপি

বেনাপোলে মিথ্যা ঘোষণায় সাড়ে তিন টন সিলডেনাফিল সাইট্রেট (ভায়াগ্রা)-র চালান জব্দ

আত্রাই-রানীনগরে অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিলেন: এমপি রেজাউল ইসলাম

নড়াইলে বাস-মিনিবাস পরিবহণ মালিক সমিতির নবগঠিত কমিটির অভিষেক

বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব

নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা

বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ

সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত

আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ

প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন