ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

আদমদীঘিতে পুলিশের অভিযানে দুই মাদক বিক্রেতা গ্রেপ্তার


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি photo আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ৪-৫-২০২৬ বিকাল ৫:৩৫

বগুড়ার আদমদীঘিতে বিক্রি করার সময় পুলিশ অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজাসহ সাগর হোসেন (৩৫) ও মুক্তার হোসেন (৩২) নামের দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে। এসময় মাদক বিক্রির নগদ ৭০০টাকা জব্দ করা হয়। গতকাল সোমবার (৪ মে) বেলা ১১টায় আদমদীঘির উপজেলার সান্তাহার ইয়ার্ড কলোনী বটতলা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত সাগর হোসেন আদমদীঘি উপজেলার ইয়ার্ড কলোনী এলাকার বাচ্চু প্রামানিকের ছেলে ও মুক্তার হোসেন ডালম্বা পশ্চিমপাড়ার রশিদুল ইসলাম বাবুর ছেলে।  
পুলিশ জানায়, গতকাল সোমবার সকালে আদমদীঘির ইয়ার্ড কলোনী বটতলা চেরৈ রাস্তা মোড় এলাকায় মাদক বিক্রি করা হচ্ছে। এমন গোপন সংবাদে থানার উপ-পরিদর্শক আরাফাত রহমান সঙ্গীয় ফোর্সসহ সেখানে অভিযান চালিয়ে সাগর হোসেন ও মুক্তার হোসেন নামের দুই জনকে আটক করার পর তাদের দেহ তল্লাশি করে তাদরে পরিহিত প্যান্টের পকেট থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার ও মাদক বিক্রির ৭০০টাকা জব্দ করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, এ ঘটনায় থানায় মাদক আইনে মামলা রুজু করে ওই দিন দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ