ময়মনসিংহে শারদীয় দূর্গোৎসবের প্রস্তুতি প্রায় সম্পূর্ণ
আগামী ১১ অক্টোবর (সোমবার) বেলতলায় ষষ্ঠী পূজার মধ্য দিয়ে সনাতন ধর্মালম্বীদে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হবে।তাই প্রতিমা তৈরীতে ব্যস্ত সময় পার করছেন ময়মনসিংহের মৃৎশিল্পীরা। রাতদিন পরিশ্রম করে নিপুণ হাতে তৈরী করছেন দেবী দুর্গাকে। বর্তমানে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেও যেন স্বাস্থ্যবিধি উপেক্ষিত না হয় সে ব্যাপারে প্রস্তুতি নিয়েছেন পূজা উদযাপন পরিষদ।
এবছর ময়মনসিংহ জেলার ১৩টি উপজেলায় ৭৮৪টি পূজা মন্ডপে সনাতন ধর্মালম্বীদের সর্ব বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব উদ্যাপনের সকল প্রস্তুতি শেষের পথে। এখন চলছে প্রতিমা রংয়ের শেষ মুহুর্তের কাজ। মৃত শিল্পীরা রং তুলি নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। আগামী ১১ অক্টোবর বেলতলায় ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে মূল দেবী বন্দনা এবং ১৫ অক্টোবর প্রতিমা বির্সজনের মাধ্যমে শেষ হবে। সারা দেশের ন্যায় ময়মনসিংহেও প্রতিমা শিল্পীরা ইতিমধ্যেই প্রতিমা নির্মানের কাজ প্রায় শেষ করেছে। এখন শুধু প্রতিমাকে চক্ষুদান করে মঙ্গলঘট স্থাপনের পালা। এ উপলক্ষ্যে সার্বজনিন স্থায়ী মন্দির গুলো ঝার-মুচ,রং ও অস্থায়ী মন্দির নির্মান করে সুদৃশ্য বিশাল প্যান্ডেল তোরণ নির্মান এবং বর্ণাঢ্য আলোকসজ্জার কাজ শুরু হয়েছে।
সার্বজনীন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠুভাবে উদ্যাপনের লক্ষে ময়মনসিংহ জেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এবছর ময়মনসিংহ জেলার সদর উপজেলায় ৪১টি, মহানগরে ৮০টি, মুক্তাগাছা উপজেলায় ১০২টি, ফুলবাড়িয়া উপজেলায় ৭১টি, ত্রিশাল উপজেলায় ৭১টি, ভালুকা উপজেলায় ৬৪টি, গফরগাঁও উপজেলায় ১৭টি, নান্দাইল উপজেলায় ৩০টি, ঈশ্বরগঞ্জ উপজেলায় ৫৮টি, গৌরীপুর উপজেলায় ৬১টি, ফুলপুর উপজেলায় ৪৪টি, তারাকান্দা উপজেলায় ৫০টি, হালুয়াঘাট উপজেলায় ৬১টি, ধোবাউড়া উপজেলায় ৩৪টি পূজা মন্ডপে জাকজমক পূর্ন ভাবে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। গতবারের চেয়ে এবছর ১৭টি মন্ডপে পূজা বেশি অনুষ্ঠিত হবে।
এমএসএম / এমএসএম
মনোহরদীর রামপুরে বালু উত্তোলনের দায়ে দুইজনকে কারাদণ্ড
ঈদুল আজহা উপলক্ষে রাজারহাটে জমে উঠেছে কোরবানির পশুর হাট, অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ
যশোর-খুলনা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলেসহ নিহত-৪
জুড়ীর সীমান্তে ৫২ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
পটুয়াখালীতে প্রধান শিক্ষকের অবসর প্রস্তুতির কাগজ নিয়ে হাজির হলেন ডিপিইও বিদায় অনুষ্ঠানে
কোটি টাকার বেচাকেনায় সরগরম উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ পশুর হাট
ধামইরহাটে মাশতা ইন্টারন্যাশনালের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
আদমদীঘি উপজেলা পুজা উদযাপন পরিষদের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
বাঁশখালীতে পুলিশের অভিযানে মাদক ও জুয়া চক্রের ১৪ সদস্য আটক
জাতীয় ক্রীড়া ব্যক্তিত্ব কামরুল হাসান গরীবের উপস্থিতিতে জমজমাট প্রীতি কাবাডি ম্যাচ
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বড়লেখা-কুলাউড়া আঞ্চলিক সড়কে হাঁটু পানি; জনদুর্ভোগ
ইউএনও র্উম্মে মুসলিমা’র অভিজ্ঞতা আর দূরদর্শিতায় পাল্টে যাচ্ছে করিমগঞ্জের চিত্র
রাণীনগরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানি সচেতনতা ও প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত
Link Copied