ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বিরামপুরে মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ৪ জনের কারাদণ্ড


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ৮-১০-২০২১ দুপুর ৪:২১
দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রশাসন ও থানা পুলিশের যৌথ অভিযানে মাদক সেবনের অপরাধে ৪ যুবককে আটক পূর্বক ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ড প্রদান করেছেন।কারাদণ্ড প্রাপ্তরা হলেন, পৌর শহরের পূর্বপাড়া মহল্লার তাজ উদ্দিনের ছেলে শাকিল (২১), পূর্বজগন্নাথপুর মহল্লার মৃত্যু শফি রহমানের ছেলে আঃ রাজ্জাক (৩০), ইসলামপাড়া মহল্লার লুৎফর রহমানের ছেলে হারুনুর রশিদ (৩২) ও একই মহল্লার তৈয়ব আলীর ছেলে আনোয়ার হোসেন (৩৬)।
 
আটককৃতদের সেখানেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার।
 
বিরামপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, গতকাল রাতে পৌর শহরের বিভিন্ন স্থানে থানা পুলিশ ও উপজেলা প্রশাসন যৌথ অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে শাকিল, আঃ রাজ্জাক, হারুনুর রশিদ ও আনোয়ার হোসেনকে আটক পূর্বক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয় এবং কারাদন্ডপ্রাপ্ত আসামীদের আজ শুক্রবার দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
 
বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক সেবনের অপরাধে শাকিলকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও আঃ রাজ্জাক, হারুনুর রশিদ এবং আনোয়ার হোসেনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

এমএসএম / এমএসএম

​মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া

ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত

ঝিনাইদহে বাসর ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ; পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনদের মানববন্ধনের প্রস্তুতি

টুঙ্গিপাড়ায় ৮৯ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি, মাঠে ৫৫৪ আনসার

নুরনাহারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, মানববন্ধনে উত্তাল মনপুরা

রাজশাহী প্রেসক্লাব'কে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ ও প্রতিক্রিয়া

মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি

দৃষ্টিহীন ইয়াসমিনের স্বপ্নপূরণে পাশে মনোহরদীর ইউএনও মাহমুদুল হাসান

মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি

মানবিক সহায়তায় প্রাণ ফিরে পেলেন অসহায় জয়গুন

হাটহাজারীতে কাজে আসছেনা কয়েক লাখ টাকায় নির্মিত ব্রিজ

ঘিওর-জাবরা ও ঘিওর-সিংজুরী রোডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন

আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা