ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

লোহাগড়া পৌরসভায় নৌকা পেলেন মশিয়ুর


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ৮-১০-২০২১ বিকাল ৫:৪৮
নড়াইলের লোহাগড়া পৌরসভার আসন্ন নির্বাচনে নৌকা প্রতীক পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মশিয়ুর রহমান।বৃহস্পতিবার গণভবনে অনুষ্ঠিত মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়। পরে  নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু বিষয়টি  নিশ্চিত করেছেন।
 
এবার মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন নয়জন। তারা হলেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শিকদার আজাদ রহমান, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম ও সদস্য লিপি খানম, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সি আলাউদ্দীন, সাধারণ সম্পাদক সৈয়দ মশিয়ুর রহমান, সহসভাপতি আশরাফুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক এ এম আব্দুল্লাহ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আকরাম আলী এবং যুবলীগ নেতা মো. মহাসীন উদ্দীন।
 
সৈয়দ মশিউর রহমান জয়পুর ইউপির সাবেক চেয়ারম্যান মরহুম সৈয়দ মোশারফ হোসেনের ছেলে। বাবার মৃত্যুর পর তিনি ১৯৯৭ সালে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১১ সালে অনুষ্ঠিত লোহাগড়া পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ করে তিনি পরাজিত হন। তিনি এবারই প্রথম দলীয় মনোনয়ন পেলেন।আগামী ২ নভেম্বর লোহাগড়া পৌরসভা নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৯ অক্টোবর, বাছাই ১১ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ অক্টোবর।

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ