ঢাকা শনিবার, ২৫ জুলাই, ২০২৬

তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ৩১হতে ৫০ শয্যায় উদ্বোধনে-এমপি আজহারুল


তাপস কুমার রায়, তারাগঞ্জ photo তাপস কুমার রায়, তারাগঞ্জ
প্রকাশিত: ৭-৫-২০২৬ দুপুর ১:২৯

রংপুরের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা হতে ৫০ শয্যায় উন্নীতকরণ ও বর্ধিত শয্যায় স্বাস্থ্যসেবা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার(৭ মে ২০২৬)কার্যক্রমের উদ্বোধন করেন রংপুর-২(তারাগঞ্জ–বদরগঞ্জ)আসনের মাননীয় সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম।উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে বক্তব্য দিতে গিয়ে এমপি এটিএম আজহারুল ইসলাম বলেন,“স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার।তারাগঞ্জের সাধারণ মানুষ যেন উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা পায়, সে লক্ষ্যেই স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে।চিকিৎসক,নার্স ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হবে। 
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)মোনাববর হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা.মো: হামদুল্লাহ,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান,জামায়াতে ইসলামীর উপজেলা আমির এস এম আলমগীর হোসেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান শিপু, জামায়াতের উপজেলা সেক্রেটারি ইয়াকুব আলী,এমপি প্রতিনিধি প্রভাষক আমিনুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে তিনি ইসলামিক ফাউণ্ডেশনের  মাসিক সমন্বয় সভায় যোগ দেন ও তারাগঞ্জে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার মনজুরুলের স্ত্রীকে একটি সেলাই মেশিন প্রদান করেন। 

এমএসএম / এমএসএম

রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিনু

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে মিলনমেলা অনুষ্ঠিত

জুড়ীতে এক নারীর দা'য়ের কোপে আরেক নারীর পা বিচ্ছিন্ন

মাদারীপুরে ছয়তলা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালের নতুন ভবন উদ্বোধন

ফারুয়া ইউনিয়নে হেডম্যান রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে এান বিতরণ

ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে বাছাই পরীক্ষা ও ভাইভা শুরু, চলবে ২৬ জুলাই পর্যন্ত

নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

হাটহাজারী মৎস্য অধিদপ্তরে নিজস্ব নৌকা না থাকায় অন্যের উপর ভর করে চলে

মধুখালীতে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা.মাহমুদুল হাসান

কোনাবাড়ীতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিয়োগে অনিয়ম: বলির পাঠা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা

নান্দনিক চট্টগ্রাম গড়ার প্রত‍্যয়ে চন্দনাইশে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

কুড়িগ্রামে বিজিবির অভিযানে প্রায় ৩২ লাখ টাকার চোরাই পণ্য জব্দ