ঢাকা শনিবার, ২৫ জুলাই, ২০২৬

তারাগঞ্জে মাদকদ্রব্য সেবনের অপরাধে-৩ জনের কারাদণ্ড


তাপস কুমার রায়, তারাগঞ্জ photo তাপস কুমার রায়, তারাগঞ্জ
প্রকাশিত: ৯-৫-২০২৬ দুপুর ১২:৩৮
রংপুরের তারাগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনের অপরাধে ৩ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শুক্রবার(০৮ মে ২০২৬)রাত ৭.৩০ মিনিটে  উপজেলার সয়ার ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।এসময় গাঁজা সেবনের অপরাধে আনোয়ার হোসেন(৪২),পিতা-মৃত মোফছার উদ্দিন,গ্রাম-দামোদরপুর পঞ্চায়েতপাড়া,বুড়ীরহাট,তারাগঞ্জকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এরপর রাত ৯টা ৪০ মিনিটে কুর্শা ইউনিয়নের তারাগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনের দায়ে সজীব ইসলাম(১৯),পিতা-মাহাবুব ইসলাম ও মাসুম মিয়া(২০),পিতা-শরিফুল ইসলাম,উভয়কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।তাদের বাড়ি পশ্চিম কুর্শা জিগাতলা এলাকায়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোনাববর হোসেন। অভিযানে তারাগঞ্জ থানা পুলিশ সহযোগিতা করেন।
উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)মোঃ মোনাববর হোসেন বলেন,“মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে নিয়মিতভাবে এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।”

এমএসএম / এমএসএম

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে মিলনমেলা অনুষ্ঠিত

জুড়ীতে এক নারীর দা'য়ের কোপে আরেক নারীর পা বিচ্ছিন্ন

মাদারীপুরে ছয়তলা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালের নতুন ভবন উদ্বোধন

ফারুয়া ইউনিয়নে হেডম্যান রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে এান বিতরণ

ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে বাছাই পরীক্ষা ও ভাইভা শুরু, চলবে ২৬ জুলাই পর্যন্ত

নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

হাটহাজারী মৎস্য অধিদপ্তরে নিজস্ব নৌকা না থাকায় অন্যের উপর ভর করে চলে

মধুখালীতে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা.মাহমুদুল হাসান

কোনাবাড়ীতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিয়োগে অনিয়ম: বলির পাঠা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা

নান্দনিক চট্টগ্রাম গড়ার প্রত‍্যয়ে চন্দনাইশে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

কুড়িগ্রামে বিজিবির অভিযানে প্রায় ৩২ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

৭ মাস ধরে সি-ট্রাক বন্ধ, পণ্যবাহী ট্রলারই এখন মনপুরাবাসীর একমাত্র ভরসা