ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

আদমদীঘিতে স্বামীর উপড় অভিমানে স্ত্রীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি photo আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ৯-৫-২০২৬ দুপুর ১২:৪১

বগুড়ার আদমদীঘিতে পিত্রালয়ে নিয়ে না যাওয়ার স্বামীর সাথে অভিমান করে মাত্র ৭ মাস আগে সম্পর্ক করে বিয়ে করা শাপলা রানী (২২) নামে এক নববধু গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। শাপলা রানী আদমদীঘি উপজেলার পুশিন্দা হিন্দুপাড়ার আশিক বর্মনের স্ত্রী। গত শুক্রবার (৮ মে) সন্ধ্যায় আদমদীঘির পুশিন্দা হিন্দুপাড়ায় এ ঘটনা ঘটে। রাতেই পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আদমদীঘির পুশিন্দা হিন্দুপাড়ার ওসিম বর্মনের ছেলে আশিক বর্মনের সাথে সম্পর্ক করে কাহালু উপজেলার গিরাইল গ্রামের পরমেশ্বর বর্মনের মেয়ে শাপলা রানীর সাঘে ৭ মাস আগে বিয়ে হয়। ঘটনার দিন সকালে থেকে তার পিত্রালয়  কাহালুতে যাবার জন্য বায়না ধরে। কিন্ত স্বামী আশিক বর্মম ওইদিন তাকে পিত্রালয়ে নিয়ে যাবেনা বলে সাফ জবাব দেয়। এ নিয়ে স্বামী স্ত্রীর মদ্যে বাকবিতন্ডা হয়। এর এক পর্যায়ে সন্ধ্যায় শাপলা রানী স্বামীর বাড়ির দ্বিতলার একটি কক্ষে তালার তীরের সাথে গলায় ওড়নার ফাঁস দিয়ে ঝুলন্ত থাকে। কাজ শেষে স্বামী বাড়ি ফিরে স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখে তাকে নেমে রাখে। থানায় খবর দেয়া হলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে প্রেরন করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশের ময়না তদন্ত রির্পোট এলে প্রকৃত ঘটনা জানা যাবে।

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ