নড়াইল-২ আসনের এমপি’র উদ্যোগে ডিজিটাল তথ্য ও হটলাইন সেবা চালু
‘চলো এক সাথে গড়ি বাংলাদেশ’ এ প্রতিপাদ্য নিয়ে নড়াইল-২ আসনের (নড়াইল সদরের আংশিক ও লোহাগড়া উপজেলা) অধিবাসীদের সরাসরি সেবা প্রদানের লক্ষ্যে সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চুর উদ্যোগে ডিজিটাল তথ্য ও বিশেষ হটলাইন সেবা উদ্বোধন করা হয়েছে। শনিবার (৯ মে) বিকেলে নড়াইল প্রেসক্লাবে মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই সেবামূলক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নড়াইল জেলা জামায়াতের আমীর আতাউর রহমান বাচ্চু এমপি।
সংসদ সদস্য তাঁর বক্তব্যে বলেন, বিশেষ হটলাইন সেবা চালুকরণের মূল লক্ষ্য হচ্ছে, এলাকার জনসাধারণের সমস্যা ও অভিযোগ সরাসরি শোনার মাধ্যমে দ্রæত সমাধান নিশ্চিত করা। যেকোনো প্রয়োজনে নাগরিকরা সরাসরি নির্ধারিত হটলাইন নম্বরে যোগাযোগ করে সহায়তা নিতে পারবেন। এছাড়া প্রবাসীদের পরিবারের যেকোনো সংকট বা নিরাপত্তাজনিত সমস্যায় তাৎক্ষণিক সহায়তা,সনাতন ধর্মলম্বীসহ অন্যান্য সম্প্রদায়ের জানমালের নিরাপত্তা ও আইনি সহায়তা নিশ্চিতকরণ করা। সাধারণ মানুষ এমপির সাথে বা তার প্রতিনিধি দলের সাথে যোগাযোগ করে এলাকার উন্নয়নসহ যে কোনো সমস্যার দ্রæত সমাধান পাবেন।এ লক্ষ্য বাস্তবায়নে আইনজীবী, গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে একটি টিম কাজ করবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, সন্ত্রাস দমন ও চাঁদাবাজি প্রতিরোধে উদ্যোগ নেয়া হবে বলে তিনি জানান।
সামাজিক যোগাযোগ মাধ্যমে 'ডিজিটাল তথ্য সেবা নড়াইল-২' ফেসবুক পেজের মাধ্যমেও নাগরিকরা তাদের সমস্যার কথা জানাতে পারবেন।
এ অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ই¯্রাফিল খবির রাজু,সাবেক সভাপতি অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট পংকজ বিহারী অন্ন ঘোষ, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট কাজী জিয়াউর রহমান পিকুল, নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি অ্যাডভোকেট আজিজুল ইসলাম,সহ-সভাপতি সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক এম এম মাহবুবুর রশিদ লাবলু, জামায়াত নেতা হিমায়েতুল ইসলাম হিমু, ড.আব্দুস সোবহানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত
মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা
ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা
কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু