ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

বেদে শিশুদের শিক্ষায় সহায়তা: হোয়াইট বোর্ড ও ত্রিপল দিলেন সাহেব আলী ও শামীম


বাবুগঞ্জ (বরিশাল)প্রতিনি photo বাবুগঞ্জ (বরিশাল)প্রতিনি
প্রকাশিত: ১৩-৫-২০২৬ বিকাল ৫:২৬
বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের মীরগঞ্জ এলাকায় বেদে শিশুদের শিক্ষা কার্যক্রমে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন স্থানীয় বিএনপি নেতা সাহেব আলী ও উপজেলা যুবদল নেতা মোঃ শামীম।
 
আজ বিকেলে চলমান স্বেচ্ছাসেবী পাঠদান কার্যক্রমের জন্য তারা একটি হোয়াইট বোর্ড, মার্কার এবং শিশুদের বসার উপযোগী ত্রিপলের ব্যবস্থা করেন। এতে খোলা আকাশের নিচে পরিচালিত পাঠদান কার্যক্রমে নতুন গতি এসেছে।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে শিক্ষাবঞ্চিত বেদে শিশুদের নিয়ে দুই নারীর উদ্যোগে বিকাল ভিত্তিক পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও শিশুদের শিক্ষার আলো পৌঁছে দিতে নানা প্রতিবন্ধকতা মোকাবিলা করতে হচ্ছে। এমন বাস্তবতায় স্থানীয়ভাবে বিভিন্ন মহল থেকে সহযোগিতার হাত বাড়তে শুরু করেছে।
 
সহযোগিতার বিষয়ে উপজেলা যুবদল নেতা মোঃ শামীম বলেন, “সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। ছোট পরিসরে হলেও আমরা পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।”
 
রহমতপুর ইউনিয়ন বিএনপির নেতা সাহেব আলী বলেন, “শিক্ষাই একটি জাতির সবচেয়ে বড় শক্তি। সমাজের কোনো শিশুই যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়, সেটি নিশ্চিত করা আমাদের সবার নৈতিক দায়িত্ব। বেদে সম্প্রদায়ের শিশুরাও এই দেশের নাগরিক, তাদের শিক্ষার সুযোগ তৈরি করতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।”
 
শিক্ষিকা মুন্নী আক্তার বলেন, “এই শিশুদের অনেকেরই বিদ্যালয়ে যাওয়ার সুযোগ হয়নি। তবুও তাদের শেখার আগ্রহ ও স্বপ্ন আছে। আমরা চাই, তারা লেখাপড়ার মাধ্যমে নিজেদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলুক। সমাজ ও প্রশাসনের সহযোগিতা পেলে এই কার্যক্রম আরও সুন্দরভাবে এগিয়ে নেওয়া সম্ভব হবে।”
স্থানীয়রা জানান, এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকলে বেদে শিশুদের জন্য একটি স্থায়ী শিক্ষা কার্যক্রম গড়ে তোলা সম্ভব হবে। পাশাপাশি প্রশাসন ও সমাজের বিত্তবানদের আরও এগিয়ে আসার আহ্বান জানান তারা।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার