ঢাকা শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

এনডাব্লিইউতে বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হলো ২ দিনব্যাপী বার্ষিক ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ১৩-৫-২০২৬ বিকাল ৫:৩৯

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি খুলনায় বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হলো ২ দিনব্যাপী বার্ষিক ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬| বুধবার (১৩ মে) সকাল ১০ টায় নগরীর খালিশপুর থানাধীন মোংলা পোর্ট কলোনি মাঠে এই বর্ণাঢ্য খেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়| বেলুন ফেস্টুন ও কবুতর উড়িয়ে ২ দিনব্যাপী এ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর কানাই লাল সরকার| এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন ড. মো: ইমজামাম-উল-হোসেন, ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ অনুষদের ডীন ফারজানা আক্তার, আইন অনুষদের ভারপ্রাপ্ত ডীন ও বার্ষিক ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ উদযাপন কমিটির আহ্বায়ক, হাসিবুল হোসেন সুমন, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান ও বার্ষিক ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ উদযাপন কমিটির সদস্য সচিব, মো: মেহেদী হাসান, রেজিস্ট্রার ড. শেখ শফিকুর রহমান, আইকিউএসি’র পরিচালক মো. আনিসুর রহমান, প্রক্টর শাকীল আহমদ, সহকারী প্রক্টরবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, সহকারী প্রক্টরবৃন্দ, দপ্তর প্রধানগণ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ| উল্লেখ্য নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ৬ টি বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে ২ দিনব্যাপী এ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে|

এমএসএম / এমএসএম

মাদক ব্যবসায়ী ও অপরাধীদের লাগাম টেনে ধরেছেন ভেড়ামারা থানার ওসি শামীম শেখ

ঝালকাঠির রাজাপুরে গালুয়া বাজারে ১৪৪ ধারা জারি, পাল্টাপাল্টি মানববন্ধন নিষিদ্ধ

সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা অনুষ্ঠিত

অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র

বরিশাল প্রেসক্লাবের অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন

রৌমারীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু, আটক ১

দেওয়ানগঞ্জ নারী উদ্যোক্তা ফোরাম (ডিএনইউএফ) অনুষ্ঠিত

কুড়িগ্রামে সাংস্কৃতিক সংগঠন হিজিবিজির উদ্যোগে কার্টুন ড্রয়িং কর্মশালা অনুষ্ঠিত

রায়গঞ্জে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ল গোডাউন-দোকান; ক্ষতি ১ কোটি ২০ লাখ টাকা

ছাত্রশক্তির সাতকানিয়া শাখার কমিটি অনুমোদন

কুতুবদিয়ায় আগুনে ৩৩ পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত, ক্ষতি কোটি টাকার কাছাকাছি

শিবচরে পদ্মায় অভিযান, ৯ জেলে আটক ও ৩ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস