ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

কালিয়ায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম


জিহাদুল ইসলাম, কালিয়া photo জিহাদুল ইসলাম, কালিয়া
প্রকাশিত: ১৩-৫-২০২৬ বিকাল ৬:১১

দীর্ঘদিনের জলাবদ্ধতা, পানি নিষ্কাশনের সংকট ও কৃষিজমির ক্ষতি নিরসনে নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নে সুবলের খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে  ৩০ লাখ ১৬ হাজার ৮৭২ টাকা ব্যয়ে ৫৮০ মিটার খাল পুনঃখননের এ প্রকল্পকে স্থানীয়রা এলাকার জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছেন।

বুধবার(১৩মে) দুপুরে পাঁচগ্রাম ইউনিয়নের ঋষিবাড়ি থেকে প্রধান সড়ক অভিমুখী খালটির উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নড়াইল জেলা বিএনপির সভাপতি ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম।

স্থানীয়রা জানান বছরের পর বছর খালটি ভরাট হয়ে থাকায় বর্ষা মৌসুমে পানি জমে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হতো। অনেক এলাকায় সৃষ্টি হতো জলাবদ্ধতা। ফলে চরম দুর্ভোগে পড়তো কৃষক ও সাধারণ মানুষ। পুনঃখননের ফলে পানি প্রবাহ স্বাভাবিক হওয়ার পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, জনগণের দৈনন্দিন সমস্যার বাস্তব সমাধানেই এ ধরনের উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখা এবং কৃষি নির্ভর অর্থনীতিকে টেকসই করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

পুনঃ খান খনন উদ্বোধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, নড়াইল জেলা পরিষদের প্রশাসক মোঃ মোস্তাফিজুর রহমান আলেক, কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিন্নাতুল ইসলাম, কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সম ওয়াহিদুজ্জামান মিলু, কালিয়া পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন, সাধারণ সম্পাদক শেখ শিহাব উদ্দিন, উপজেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক সর্দার আর্মস্ট্রং, উপজেলা শ্রমিকদলের সভাপতি মিলন চৌধুরী, সাধারণ সম্পাদক শেখ ফরিদ হোসেনসহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার