কৌশল পাল্টেছে চোরাকারবারিরা; বড়লেখায় ১০ লক্ষ টাকার ভারতীয় জিরা জব্দ
মৌলভীবাজারের বড়লেখায় পুলিশের অভিযানে একটি কুরিয়ার সার্ভিস অফিস থেকে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করা হয়েছে। জব্দকৃত ২৪ বস্তা জিরার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১৩ মে) বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হাজীগঞ্জ বাজার এলাকায় অবস্থিত সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসে অভিযান চালায় বড়লেখা থানা পুলিশ। এ সময় অফিসে তল্লাশি চালিয়ে ২৪ বস্তা ভারতীয় জিরা জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার খান এন্টারপ্রাইজ থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঢাকার বাবুবাজার এলাকার আনিছ নামের এক ব্যবসায়ীর কাছে এসব জিরা পাঠানো হচ্ছিল। তবে অভিযানের সময় সংশ্লিষ্টরা জিরাগুলোর বৈধ আমদানি কিংবা পরিবহনের কোনো কাগজপত্র দেখাতে পারেননি।
প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, জব্দকৃত জিরাগুলো অবৈধভাবে ভারত থেকে দেশে আনা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুজ্জামান খান বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসে অভিযান চালিয়ে ২৪ বস্তা ভারতীয় জিরা জব্দ করা হয়েছে। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ