বারহাট্টায় দূর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন ও চেক বিতরণ
নেত্রকোনার বারহাট্টায় দূর্যোগে ক্ষতিগ্রস্ত ৫৮টি পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করেছেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার আনোয়ারুল হক।
উপজেলা পরিষদ প্রাঙ্গনে (১৪ মে) বৃহস্পতিবার দুপুরে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিতরণ কার্যক্রমের আগে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ উবায়েদ উল্লাহ খানের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ জিনিয়া জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার আনোয়ারুল হক।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডাক্তার আনোয়ারুল হক বলেন, আমরা যাচাই-বাছাই করে দূর্যোগে প্রকৃত ক্ষতিগ্রস্তদের মধ্যে টিন ও চেক বিতরণ করেছি। এই কার্যক্রম অব্যাহত থাকবে। অপরদিকে এ বছর অসময়ের বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অসহায় কৃষকদের যাচাই-বাছাই করে তালিকা করা হয়েছে। তারপরও কোন ধরণের অনিয়ম থাকলে ব্যবস্থা নেওয়া হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাজেদুল ইসলাম, বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল কাদের সুজা, জেলা কৃষকদলের সভাপতি সালাউদ্দিন মিল্কী, বারহাট্টা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল, সাবেক উপজেলা চেয়ারম্যান মানিক আজাদ, সিনিয়র সহ-সভাপতি আক্কাস আলীসহ জেলা ও উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ