ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

ভূরুঙ্গামারীতে বাল্যবিবাহ প্রতিরোধে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ১৪-৫-২০২৬ দুপুর ৪:২৪

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধ, কিশোর-কিশোরীদের সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যে “স্পেস টু লিড” প্রজেক্টের আওতায় এক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভার আয়োজন করে অপরাজেয় বাংলাদেশ এবং সহযোগীতায় প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ময়দান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, জনপ্রতিনিধি, যুব সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন। সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ,ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিম উদ্দিন তিনি বলেন, “বাল্যবিবাহ সমাজের জন্য একটি বড় অভিশাপ। এটি শুধু একটি মেয়ের শিক্ষাজীবন নষ্ট করে না, বরং তার শারীরিক ও মানসিক বিকাশেও নেতিবাচক প্রভাব ফেলে। বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।” উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জয়ন্তী রানী সরকার বলেন, “নারীর ক্ষমতায়ন ও কিশোরীদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে বাল্যবিবাহ বন্ধে পরিবার ও সমাজকে সচেতন হতে হবে। এ ক্ষেত্রে অভিভাবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” সভায় আরও বক্তব্য রাখেন যুব প্লাটফর্মের সভাপতি আরিফুল ইসলাম, অপরাজেয় বাংলাদেশের কো-অর্ডিনেটর মোছাঃ মোমেনা খাতুন এবং উপজেলা তিলাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন প্রমুখ। বক্তারা বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং কিশোর-কিশোরীদের শিক্ষা ও দক্ষতা উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনার আহ্বান জানান। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, যুব প্লাটফর্মের সদস্যবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, দৈনিক সকালের সময় পত্রিকার ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি এস এম মহিবুল নঈম সিমনসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় অংশগ্রহণকারীরা বাল্যবিবাহ প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি সুস্থ ও নিরাপদ সমাজ গঠনের আহ্বান জানান।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার