ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

শ্রীমঙ্গলে নারীর গলায় দা ঠেকিয়ে স্বর্ণের চেইন-কানের দুল ছিনতাই


রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল) photo রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল)
প্রকাশিত: ১৪-৫-২০২৬ দুপুর ৪:৫৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জয়া রানী সাহা (২৬) নামের এক নারীকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে স্বর্ণালংকার ছিনতাই এর  ঘটনা ঘটেছে।ঘটনার পর শ্রীমঙ্গল থানায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে জয়া রানী সাহা একটি লিখিত অভিযোগ করেন।

গত বুধবার সকাল সাড়ে ৮টার দিকে সন্তানের স্কুল থেকে ফেরার পথে শহরের মাস্টারপাড়া এলাকার সন্তোষী ভবনের সামনে ছিনতাই করে ছিনতাইকারীরা।
জয়া রানী পৌর শহরের ৯নং ওয়ার্ড জয়নগর এলাকার মিঠুন কালোয়ারের স্ত্রী।
অভিযোগসুত্রে জানা যায়,সকালে তিনি উপজেলার মিশনরোডস্থ নটরডেম স্কুলে সন্তানকে পৌঁছে দিয়ে অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন। পথে মাস্টারপাড়া এলাকার সন্তোষী ভবনের সামনে পৌঁছালে মোটরসাইকেলযোগে আসা দুই ছিনতাইকারী তার গতিরোধ করে। এসময় তারা অটোরিকশা চালকের মুখ চেপে ধরে এবং জয়া রানী সাহার গলায় দেশীয় অস্ত্র ‘দা’ ঠেকিয়ে ভয়ভীতি প্রদর্শন করে।পরে ছিনতাইকারীরা তার গলায় থাকা স্বর্ণের চেইন ও কানের দুল ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। ছিনতাই হওয়া স্বর্ণালংকারের ওজন প্রায় ২ ভরি এবং যার আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা বলে জানিয়েছেন ভুক্তভোগী।

ভুক্তভোগীর স্বামী মিঠুন কালোয়ার জানান, 'আমার স্ত্রী অন্যান্য দিনের মতোই বাচ্চাকে স্কুলে নিয়ে যাচ্ছিল। বাচ্চাকে স্কুলে নামিয়ে দিয়ে আসার সময় মাস্টারপাড়ায় দুইজন মোটরসাইকেল নিয়ে এসে রিকশা থামায়। কোনো কিছু বুঝে ওঠার আগেই ব্যাগ থেকে দা বের করে রিকশাচালকের মুখ চেপে ধরে এবং আমার স্ত্রীর কাছে থাকা স্বর্ণের চেইন ও কানের দুল নিয়ে যায়।এসময় ছিনতাইকারীরা আমার স্ত্রীর হাতের আঙুলে থাকা স্বর্ণের আংটি খুলতে চাইলে আশপাশে লোকজনকে দেখতে পেয়ে তারা দ্রুত চলে যায়।'

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সিসিটিভির ছবি ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
এর আগে গত ৩ মে বিকেল এর দিকে উপজেলার উত্তর ভাড়াউড়া হাফিজিয়া মাদরাসা সংলগ্ন সড়কেও একই কায়দায় এক নারীর গলায় দেশীয় অস্ত্র ঠেকিয়ে স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ওই ঘটনায় ভুক্তভোগী মাহমুদা বেগম (৫০) জানান, তিনি তার শাশুড়িকে নিয়ে শ্রীমঙ্গল শহর থেকে মোবাইল ফোনের সিম তুলে বাড়ি ফিরছিলেন। মেইন রাস্তায় গাড়ি থেকে নেমে হেঁটে বাড়ির পথে যাওয়ার সময় মোটরসাইকেলযোগে আসা তিন ছিনতাইকারী তার পথরোধ করে। এসময় একজন তার গলায় দা ঠেকিয়ে ভয় দেখায় এবং মুহূর্তের মধ্যেই তার গলায় থাকা প্রায় ৬ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। ছিনতাই হওয়া চেইনের আনুমানিক মূল্য প্রায় ৭৫ হাজার টাকা।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, 'আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা তদন্ত শুরু করেছি। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য আলামত সংগ্রহ করে কাজ চলছে। আমরা আশা করছি খুব দ্রুতই তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে।'

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক