ধুনটে শিক্ষার্থীদের যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক বহিষ্কার
ধুনট উপজেলার একটি কওমি মাদ্রাসার শিক্ষক ও উপজেলা মডেল মসজিদের খতিবের বিরুদ্ধে আবাসিক শিক্ষার্থীদের যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর অভিযুক্ত শিক্ষক মাওলানা আব্দুল বাসেতকে বহিষ্কার করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ।
বুধবার মাদ্রাসা পরিচালনা কমিটির সিদ্ধান্তে তাকে প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
জানা গেছে, ধুনট দারুল উলুম কওমি মাদ্রাসার কয়েকজন আবাসিক শিক্ষার্থী দীর্ঘদিন ধরে ওই শিক্ষকের বিরুদ্ধে অনৈতিক আচরণ ও নির্যাতনের অভিযোগ করে আসছিল। পরে নির্যাতনের শিকার এক শিক্ষার্থী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামীর কাছে লিখিত অভিযোগ দায়ের করলে বিষয়টি প্রশাসনের নজরে আসে।
অভিযোগ পাওয়ার পর উপজেলা প্রশাসন ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করে। বুধবার তদন্ত কমিটির কাছে ভুক্তভোগী কয়েকজন শিক্ষার্থী জবানবন্দি দেয়। এ সময় মাদ্রাসার মোহতামিমসহ অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।
জবানবন্দিতে শিক্ষার্থীরা তাদের সঙ্গে ঘটে যাওয়া নির্যাতনের বিভিন্ন ঘটনার বর্ণনা দেয় বলে জানা গেছে। তদন্ত কমিটি বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।
এদিকে ঘটনার প্রতিবাদে বুধবার মাদ্রাসা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। তারা অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেয়। শিক্ষার্থীদের অভিযোগ, এ ঘটনায় মাদ্রাসার পরিবেশ নষ্ট হয়েছে এবং তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
মাদ্রাসার মোহতামিম শফিকুল ইসলাম বলেন, অভিযোগের প্রাথমিক সত্যতা ও শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে অভিযুক্ত শিক্ষককে বহিষ্কার করা হয়েছে
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ
জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার
Link Copied