নড়াইলে ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ শোভাযাত্রা
নড়াইল জেলা ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বুধবার বিকেলে জেলা শহরে আনন্দ মিছিল বের হয়। পরে নেতা-কর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। নড়াইল জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাস টার্মিনাল এলাকায় গিয়ে পথসভা অনুষ্ঠিত হয়।বক্তব্য দেন নবগঠিত কমিটির আহ্বায়ক খন্দকার মাহমুদুল হাসান সনি, সদস্য সচিব মামুন গাজী ও সদ্য বিদায়ী জেলা ছাত্রদলের সভাপতি মো: ফরিদ হোসেন বিশ্বাস। এ সময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার ইজাজুল হাসান বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, নগর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফশিয়ার রহমানসহ জেলা ও উপজেলা শাখা ছাত্রদল, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।পরে রাত ৮টার দিকে জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির আহ্বায়ক খন্দকার মাহমুদুল হাসান সনিসহ অন্যান্য নেতৃবৃন্দ নড়াইল প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার (১২ মে) রাতে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো: রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নড়াইল জেলা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন জেলা কমিটিতে খন্দকার মাহমুদুল হাসান সনিকে আহ্বায়ক এবং মামুন গাজীকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে সৈয়দ রোবায়েত খোরশেদ শাথীলকে এবং যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন রাকিবুজ্জামান পাপ্পু।
নবগঠিত কমিটির আহ্বায়ক খন্দকার মাহমুদুল হাসান সনি বলেন, ছাত্ররাজনীতিতে ইতিবাচক ধারা ফিরিয়ে আনতে হলে মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। কোনো মাদকসেবী, সস্ত্রাস কিংবা চাঁদাবাজদের স্থান ছাত্রদলে হবে না।তিনি শিক্ষার্থীদের পড়াশোনার টেবিলে নিয়মিত বসার আহ্বান জানিয়ে বলেন, মেধা বিকাশে পড়ালেখার কোনো বিকল্প নেই। অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বই ও শিক্ষা উপকরণ বিতরণের ঘোষনা দিয়ে তিনি বলেন,আমাদের উপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করবো। জেলা ছাত্রদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে সকল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে কাজ করবো।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ