ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

ভারতে পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় প্রতিবাদ সমাবেশ


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ১৬-৫-২০২৬ দুপুর ১২:৫৩
সাতক্ষীরার নিউ মার্কেট চত্বরে  শুক্রবার জুমার নামাজের পর ভারতে মুসলিম হত্যা ও নির্যাতনের প্রতিবাদে  বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্মিলিত ইসলামী ইমাম  পরিষদের আয়োজনে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক  থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে  নিউ মার্কেট মোড়ে যেয়ে  শেষ হয়।  মিছিলে বিপুলসংখ্যক মুসল্লি ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। পরে সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বক্তারা অভিযোগ করেন, ভারতের পশ্চিমবঙ্গসহ বিভিন্ন এলাকায় উগ্রবাদী হিন্দু  গোষ্ঠী কর্তৃক মুসলিম নারী-পুরুষের ওপর  চরম নির্যাতন, নিপিড়ন হত্যা,সহ  বাড়িঘর, মসজিদ ও কবরস্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছে নির্যাতন বন্ধের দাবি জানান তারা।
 মোঃ অহিদুজ্জামান রিপনের পরিচালনায় বক্তব্য রাখেন  ইমাম সমিতির সভাপতি মাওলানা কবিরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, মাওলানা সাইফুল্লাহ আজাদী, মাওলানা আব্দুস সালাম, আব্দুল হামিদ প্রমুখ।
বিক্ষোভ মিছিল  ও সমাবেশ শেষে পুষ্পপুত্তলিকা  আগুনে পুড়িয়ে প্রতিবাদ জানানো হয়।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার