দুর্গাপূজা উপলক্ষে বিরামপুরে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ
আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দিনাজপুরের বিরামপুর উপজেলার ৪০টি মন্দিরের অনুকূলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উপহার (জি.আর) ৫'শ কেজি করে চাল ও স্থানীয় সংসদ সদস্যর ব্যক্তিগত তহবিল হতে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ইউএনও পরিমল কুমার সরকারের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে চাল ও নগদ অর্থ বিতরণ করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে, উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যাপক আককাস আলী, ওসি সুমন কুমার মহন্ত, ভাইস-চেয়ারম্যান মেজবাউল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাওছার আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শিবেস কুন্ডু, নাড়ু গোপাল কুন্ডু, যুগ্ম সাধারন সম্পাদক গোলজার হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাস্টার, প্রেসক্লাব সভাপতি ডক্টর নুরুল ইসলাম, পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ শিশির কুমার সরকার, সাধারণ সম্পাদক শান্ত কুন্ডু, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, উপজেলা পূজা উদযাপন পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিকগণসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাওছার আলী বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার ৪০ টি মন্দিরের সভাপতি ও সম্পাদকবৃৃন্দের নিকট ৫'শ কেজি করে চাল ও মাননীয় সংসদ সদস্য শিবলী সাদিক এর ব্যাক্তিগত তহবিল হতে প্রতিটি মন্দিরে ৩ হাজার টাকা দেওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া
ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত
ঝিনাইদহে বাসর ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ; পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনদের মানববন্ধনের প্রস্তুতি
টুঙ্গিপাড়ায় ৮৯ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি, মাঠে ৫৫৪ আনসার
নুরনাহারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, মানববন্ধনে উত্তাল মনপুরা
রাজশাহী প্রেসক্লাব'কে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ ও প্রতিক্রিয়া
মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি
দৃষ্টিহীন ইয়াসমিনের স্বপ্নপূরণে পাশে মনোহরদীর ইউএনও মাহমুদুল হাসান
মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি
মানবিক সহায়তায় প্রাণ ফিরে পেলেন অসহায় জয়গুন
হাটহাজারীতে কাজে আসছেনা কয়েক লাখ টাকায় নির্মিত ব্রিজ
ঘিওর-জাবরা ও ঘিওর-সিংজুরী রোডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন
আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা
Link Copied