বাবুগঞ্জে হারুন মোল্লা ফাউন্ডেশনের আয়োজনে মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
বরিশালের বাবুগঞ্জে তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে হারুন মোল্লা ফাউন্ডেশনের আয়োজনে মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
১৫ মে শুক্রবার বিকেল ৪ টায় বাবুগঞ্জ দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে জমকালো আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন হারুন মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আসাদুল্লাহ।
উদ্বোধনী খেলায় কাউনিয়া কিংস মুখোমুখি হয় এস.কে টিমের। অপর ম্যাচে অংশ নেয় রাজগুরু ও রাজগুরু বন্ধু মহল। খেলায় কাউনিয়া কিংস ৪-০ গোলে এবং রাজগুরু ১-০ গোলে বিজয় অর্জন করে।
হারুন মোল্লা ফাউন্ডেশনের সভাপতি মো. হারুন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ মো. শাহে আলম, বাবুগঞ্জ দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. এনায়েতুর রহমান, রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রাজন সিকদার এবং বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিক আল আমীন, নূরে আলম বাপ্পি ।
এ সময় স্থানীয় ক্রীড়াপ্রেমী, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ