ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

কথাসাহিত্যে নজরুল সম্মাননা পেলেন শামীমা নাইস


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ১৬-৫-২০২৬ দুপুর ৪:১৪

কথাসাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ " কবি কাজী নজরুল ইসলাম সম্মাননা - ২০২৬ "পেলেন কথাশিল্পী শামীমা নাইস I

বাংলাদেশের স্বাধীনতার চেতনায় লালিত অরাজনৈতিক সাহিত্য সাংস্কৃতিক সংগঠন: "স্বাধীনতা সংসদ " রাজধানী ঢাকায় শিল্পকলা একাডেমিতে আয়োজিত জাকজমকপূর্ণ অনুষ্ঠানে গত ১৪ মে তিনি এই সম্মাননা পেয়েছেন I অনুষ্ঠানে আয়োজক এবং বক্তারা কথা সাহিত্যে শামীমা নাইসের বিশেষ অবদানের কথা উল্লেখ করেন I

প্রকৃতি ও জীবনের কবি শামীমা নাইস তাঁর সাহিত্যকর্মে মানবিক বোধ, প্রেম, প্রকৃতি ও সমকালীন বাস্তবতাকে নান্দনিক ভাষায় তুলে ধরার জন্য পাঠকমহলে বিশেষ সমাদৃত। তাঁর লেখনীতে অনুভূতির গভীরতা ও শব্দের শিল্পিত ব্যবহার পাঠকদের হৃদয়ে স্বতন্ত্র আবেদন সৃষ্টি করেছে।

বর্ণাঢ্য অনুষ্ঠানে শামীমা নাইস কবি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতাটি আবৃত্তি করেন I পুরস্কার গ্রহণের পর তিনি আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “সাহিত্য মানুষের ভেতরের আলো'কে জাগিয়ে তোলার এক অনন্ত প্রয়াস। এই সম্মাননা আমার লেখালেখির পথচলায় নতুন অনুপ্রেরণা হয়ে থাকবে।”
অনুষ্ঠানে বাংলাদেশের বিশিষ্ট কবি, সাংবাদিক, সাহিত্য সংস্কৃতি এবং রাজনৈতিক অঙ্গনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন I স্বাধীনতা সংসদের মহাসচিব সাহেদ আহম্মদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন দেশবরেণ্য নজরুল সংগীত শিল্পী ফাতেমাতুজ্জোহরা, জাসাসের সাবেক সভাপতি রেজাবুদ্দৌলা চৌধুরী প্রমুখ I

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার