লামা ট্রাফিক- নগদ টাকাই বিশ্বাসী টিআই আশিক,বিকাশ নম্বরে মাসে ২লাখ সার্জেন্ট শিমুলের নম্বরে
বান্দরবান জেলার লামার টিআই আশিক ও সার্জেন্ট শিমুলের মাসিক মাসোহারা বন্ধ করায়-লামায় কর্মরত চালকদেরকে নিয়মবহির্ভূত ভাবে দেয়া হচ্ছে মামলা।
কাগজপত্র ঠিক থাকার পরও চালকদের বৈধ গাড়ী বিভিন্ন অজুহাতে আটকে দেয়ার অভিযোগ ওঠেছে এই দুজনের বিরুদ্ধে। ফলে লামায় চলছে ব্যাপক উত্তেজনা।
জানা যায়, গত ১২ই মে লামা উপজেলার সরই ইউনিয়নের কেয়াজুপাড়া বাজার ও পুলিশ ফাঁড়ি এলাকায় ট্রাফিক পুলিশ ও স্থানীয় সিএনজি সমিতি ও বাইক চালক সমিতির মধ্যে এমন উত্তেজনায় সারাদিন ওই উপজেলার প্রধান সড়কে যান চলাচল ছিল বন্ধ।
জানা যায়, টিআই আশিকুর রহমান গত ২০দিন আগে লামা উপজেলায় যোগদান করেন, এবং সার্জেন্ট শিমুল দে আগে থেকেই ওই স্টেশনে কর্মরত।
লামার সিএনজি চালক সমিতি ও বাইক চালক -লামা ট্টাফিক বিভাগকে গতমাসের মাসিক চাঁদা পরিশোধও করেছেন,তবে আগের টিআই ওই চাঁদা নিয়ে বদলী হয়ে চলে যায়।ফলে সার্জেন্ট শিমুল ও লামাতে নতুন আসা টিআই আশিক উক্ত টাকার ভাগ না পেলে সিএনজি সমিতি ও বাইক চালক সমিতিকে বেশ কয়েকবার তাগাদা প্রদান করেন।
কিন্তু লামার সিএনজি চালক সমিতি ও বাইক চালক সমিতি গতমাসের চাঁদা পুনরায় পরিশোধ করতে অপারগতা প্রকাশ করেছেন।এই অপারগতার কারণেই মূলত উত্তাপ ছড়াচ্ছে লামা ট্রাফিক বিভাগ ও চালক সমিতির মাঝে,যার কারণে ১০ই মে চালকরা গাড়ী চালানো বন্ধ রেখেছিল।
এদিকে লামায় সদ্য যোগদান করা টিআই আশিকুর রহমানকে এই প্রতিবেদক একাধিক কল দিলেও তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
অপরদিকে লামাতে দায়িত্বরত এটিএসআই খাইরুল বলেন,স্যার অচেনা ফোন রিসিভ করেননা।আর আমরা সাংবাদিক বান্ধব মানুষ,স্যারকে বলতেছি আপনার কল রিসিভ করার জন্য।
এদিকে ট্রাফিক ইন্সপেক্টর আশিক ও সার্জেন্ট শিমুল দে এর চাঁদাবাজির কারণে লামায় কর্মরত চালকরা গাড়ীর দৈনিক ইনকামও মালিককে প্রদান করতে পারছেননা বলে অভিযোগ করেছেন।
এদিকে লোহাগাড়া থেকে হাসিনা ভিটা এলাকা থেকে ভুলে লামা উপজেলায় প্রবেশ করায় সাতকানিয়া মৌলভীর দোকানের আকবর নামে এক ট্রাক ড্রাইভারের কাগজপত্র চেকিং এর নাম দিয়ে ১০ই মে টিআই আশিক নিজেই সরাসরি ৫হাজার টাকা গ্রহণ করেছেন বলে চট্টগ্রাম সংবাদ কে জানিয়েছেন।
এদিকে লামার খেয়াজুপাড়ার ঘটনা প্রসঙ্গে চালক সমিতির সভাপতি মো:জাভেদ বলেন- টিআই আশিক আসছে ভালো কথা আমরা যারা পুরাতন লোকজন আছি সবার সাথে কথাবার্তা বলবে বাট হুট করে মাসোহারার জন্য চাপ দিচ্ছে, মাসোহারা না দিলে ভয় ভীতি দেখিয়ে চাপ দিচ্ছে কিছু বুঝলাম না।
তিনি আরো বলেন,এখানে মূলত টিআই আশিকের চেয়েও বেশী ধান্দাবাজ হচ্ছে সার্জেন্ট শিমুল দে। শিমুলের একটা এজেন্ট বিকাশ নম্বর আছে যেটাতে আমরা মাসে দেড় থেকে ২লাখ টাকা ঢুকিয়ে দিই।
ওই নম্বরটা পর্যালোচনা করলে দেখা যাবে মাসে কত টাকা লেনদেন ওই সার্জেন্ট শিমুল করে থাকেন।
এদিকে অভিযুক্ত শিমুল প্রতিবেদককে বলেন, আমার কোন এজেন্ট নম্বর নেই, আমি চাকুরীতে ঢুকেছি মাত্র ১ থেকে দেড় বছর হচ্ছে।
আর লামাতে জয়েন্ট করছি ৪/৫মাস হচ্ছে।
স্টেশন ফেলে খেয়াজুপাড়ার গ্রামে গ্রামে কেন করা হচ্ছে ডিউটি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা আসলে খেয়াজু পাড়া গিয়ে কাউকে মামলা দেইনা আগের টিআই স্যার যেত, আমরা যায়না।
মাসিক বড় ধরনের লেনদেন করা হয় আপনার বিকাশ এজেন্ট নম্বরে এমন অভিযোগ পাওয়া যাচ্ছে বললে তিনি এমন কোন বিকাশ এজেন্ট নম্বর নেই বলে জানিয়েছেন।
তবে তার ব্যক্তিগত বিকাশ এজেন্টে মাসিক মাসোহারা ঢুকিয়ে দেওয়া অনেক ড্রাইভার প্রতিবেদককে নিশ্চিত করেছেন।
প্রতিবেদকের কাছে এরকম ৩জন ড্রাইভারের কথোপকথন রেকর্ড করাও আছে।
প্রতিবেদক একজন ড্রাইভারের রেকর্ড সরাসরি সার্জেন্ট শিমুলকে মুঠোফোনে শুনিয়ে বক্তব্য নিতে চাইলে তিনি ওই রেকর্ড শুনার পর হাল্কা চুপ হয়ে যান।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ