নেত্রকোণায় অটোরিক্সার চাপায় শিশুর মৃত্যু
নেত্রকোণা জেলার মদনের গোবিন্দশ্রী হতে মদন গামী অটোরিক্সার চাপায় ১৬ মে ( শনিবার) পৌনে বারোটার দিকে গোবিন্দশ্রী ইউনিয়ন পরিষদের সামনে খালাশীপাড়া সামনে গোবিন্দশ্রী টু মদন আঞ্চলিক সড়কে দূর্ঘটনাটি ঘটে।
মৃত শিশুটি মদন উপজেলার গোবিন্দশ্রী গ্রামের বাদল মিয়ার কন্যা ইতি মনি(৪)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গোবিন্দশ্রী ইউনিয়নের বড্ডা গ্রাম থেকে ছেড়ে আসা মদন গামী ব্যাটারি চালিত অটো গাড়ীচালক খালিয়াজুরীর বোয়ালী মাইজপাড়া গ্রামের আলী উছমানের ছেলে মোঃ নওশাদ মিয়া মো: নওসাদ মিয়া (৪০) ব্যাটারি চালিত অটো গাড়ি চালিয়ে মদন আসার পথে গোবিন্দশ্রী ইউনিয়ন পরিষদের সামনে খালাশীপাড়া নামক স্থানে পৌঁছামাত্র পাকা রাস্তার দক্ষিণ পাশ দিয়ে নানার সাথে হেটে যাওয়া ইতি মনি (৪) হঠাৎ রাস্তা পারাপারের জন্য দৌড় দিলে চলন্ত অটোর গাড়ির
নিচে পরে গুরুতর আহত হয়। তার নানা ও আশপাশের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইতি মনি কে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মদন থানার উপ-পরিদর্শক মোঃ তারা মিয়া জানান, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করত পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ