ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

রাঙ্গামাটির রাজস্থলীতে মারমা তরুণীকে প্রলোভনে অপহরণ, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে অভিযোগ


চাইথোয়াইমং মারমা, রাজস্থলী photo চাইথোয়াইমং মারমা, রাজস্থলী
প্রকাশিত: ১৬-৫-২০২৬ দুপুর ৪:৫৮

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের এক মারমা স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এ মামলা দায়েরের আবেদন করেছেন ভিকটিমের পরিবার। ভিকটিম খ্যানুউ মারমা (১৫) কুন্ডেশ্বরী বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।

ভিকটিমের মা নুম্রাসিং মারমা স্বাক্ষরিত অভিযোগপত্রে উল্লেখ করা হয়, গত ১৯ ফেব্রুয়ারি রোজা ও ঈদুল ফিতরের ছুটিতে খ্যানুউ মারমা নিজ বাড়িতে বেড়াতে আসে। এ সময় স্থানীয় আরচ তালুকদার ও তার সহযোগী আলাউদ্দিন মেয়েটিকে বিভিন্নভাবে উত্যক্ত ও প্রলোভন দেখাতে থাকে। পরিবারের পক্ষ থেকে তাদের সতর্ক করা হলেও তারা ক্ষমতার প্রভাব দেখিয়ে নানা ধরনের হুমকি দিয়ে আসছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, গত ২০ এপ্রিল সকালে খ্যানুউ মারমাকে নিয়ে তার বাবা পাহাড়তলী চৌমুহনী বাজারে কেনাকাটা করতে যান। একপর্যায়ে দোকানের বাইরে মেয়েকে রেখে তিনি ভেতরে গেলে ফিরে এসে দেখেন, মেয়েটি সেখানে নেই। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও সন্ধান না পেয়ে রাউজান থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। জিডি নম্বর-১১৫৫, তারিখ ২১ এপ্রিল ২০২৬।

ভিকটিমের পরিবারের দাবি, এর আগেও গত ৫ মার্চ প্রাইভেট পড়ে বাসায় ফেরার পথে অভিযুক্ত আরচ তালুকদার পথরোধ করে খ্যানুউ মারমাকে কুপ্রস্তাব দেন।

পরিবারের অভিযোগ, অপহরণের পর অভিযুক্তদের একজন মোবাইল ফোনে যোগাযোগ করে জানায়, মেয়েটিকে খাগড়াছড়ির দিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং বিষয়টি নিয়ে আইনগত পদক্ষেপ না নিতে হুমকি দেওয়া হয়। এমনকি বিকাশে পাঁচ হাজার টাকা পাঠালে মেয়েটির অবস্থান জানানো হবে বলেও প্রলোভন দেখানো হয়।

এদিকে, পরিবারের দাবি—সম্প্রতি ভিকটিমকে ভয়ভীতি দেখিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ারও চেষ্টা করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত আরচ তালুকদারের বয়স প্রায় ৫০ বছর। এলাকাবাসীর অভিযোগ, তিনি এর আগেও একাধিক বিয়ে করেছেন এবং বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। অনেকে আশঙ্কা করছেন, এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি হতে পারে।

ভিকটিমের পরিবার প্রশাসনের কাছে দ্রুত মেয়েটিকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে।

এ বিষয়ে পিবিআই চট্টগ্রাম কার্যালয়ের তদন্ত কর্মকর্তা আরাফাত হোসেন বলেন, “মারমা তরুণীর পরিবার আদালতে মামলা করেছেন। মামলা অনুযায়ী আসামি ধরতে  ও ভিকটিমকে উদ্ধারের প্রক্রিয়া চলমান রয়েছে।” এলাকায় স্থানীয় সূত্রে জানা যায়, মো: আরজ ডাক নাম (আরিচা) তালুকদার পূর্বে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপে পাহাড়ি নারী মারমাসহ সহজ সরল তরুনী কে বিভিন্ন টাকা পয়সা  প্রলোভন দেখিয়ে নারী কেলেঙ্কারির সাথে জড়িত আছে। সে কিছু দালালী যুবক মাধ্যমের পাহাড়ি মারমা সুন্দরী মেয়ে টার্গেট করে বিভিন্ন প্রান্তের গিয়ে অসামাজিক কার্যকলাপে করে যেত। তিনি টাকা ক্ষমতা দাপটের ঘুরা ফেরা করে যাচ্ছে, সমাজের তার প্রতি বলার সাহজ নেই,কুচরিত্র ব্যক্তি হিসাবে সমাজের সকলে মূখ খুলতে ভয়ে নারাজ স্থানীয়  সূত্র জানা যায়। তার নৈতিক চরিত্র বহু বাঙালি সহ পাহাড়িদের নামে বেনামে কত মেয়ে বিয়ে প্রলোভন দেখিয়ে শারিরীক নির্যাতন মারধর করে সয্য না পেরে অন্যস্থানে চলে যায়। আরো, স্থানীয় জানান, সে বহু নারী সাথে কেলেঙ্কারির জড়িত লোভী হিসাবে সমাজের সকলে কাছে পরিচিত। তিনি বহু পাহাড়ি নারীদেরকে কিছু দিন পরিবার সংসার  অভিনয় করে নারীদের নস্ট নির্যাতন করে ছেড়ে দেয়, তার নৈতিক কু চরিত্র স্বভাব এটি। সে এলাকায় দাপটের  প্রভাবশালী পরিচয়ে  অট্রালিকা সম্পদ দেখিয়ে বাহাদুরী চলতে দেখা যায়। সচেতন মহলরা বলেন,সমাজের চরিহীন লংপট ব্যক্তি আসামীকে দ্রুত গ্রেপতার করে যথাযথ আইনের বিচারের  শাস্তি  কাঠ গড়ায় আনার জোরালো  দাবী। 

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার