বুড়িগঙ্গায় গলাকাটা লাশ উদ্ধার
বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের (২৫) গলাকাটা লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বুড়িগঙ্গা নদীর বসিলা ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত যুবকের পরনে ছিল কালো রঙের থ্রি কোয়াটার প্যান্ট ও নীল রঙের ফুলহাতা গেঞ্জি। এছাড়া শরীরের বিভিন্ন অঙ্গে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।পাশাপাশি লাশটি পানিতে থাকায় হাত-পায়ের চামড়া খসে পড়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে স্থানীয়রা বুড়িগঙ্গা নদীর বসিলা ব্রিজের নিচ দিয়ে নৌকাযোগে পারাপার হচ্ছিলেন। এ সময় তারা ব্রিজের পিলারের সঙ্গে কচুরিপানায় আটকানো অবস্থায় একটি লাশ দেখতে পান। পরে তারা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে নৌপুলিশ সদস্যরা বসিলা ব্রিজের পিলারের পাশ থেকে লাশটি উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠায়।
বসিলা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আলাউল হক জানান, ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত যুবকের লাশটি উদ্ধার করি। অতপর দেখতে পাই লাশটি ধরালো অস্ত্র দিয়ে গলাকাটা ও শরীরের বিভিন্ন অঙ্গে আঘাতের চিহ্ন। লাশটি অন্তত ৮-১০ দিন পানিতে থাকায় হাত-পায়ের চামড়া খসে পড়েছে।
পরিচয় শনাক্তের জন্য ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে- অজ্ঞাত যুবকটিকে দুর্বৃত্তরা হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে নদীতে ভাসিয়ে দেন। ময়নাতদন্তের রিপোর্ট ও পরিচয় জানা গেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। তবেএ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ