ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

ধুনটে বসতবাড়িতে হামলা, ৮০টি গাছ কাটার অভিযোগ


রবিউল ইসলাম রবি,  ধুনট  photo রবিউল ইসলাম রবি, ধুনট
প্রকাশিত: ২০-৫-২০২৬ দুপুর ১:২৪

বগুড়ার ধুনট উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক গৃহবধূর বসতবাড়িতে হামলা, মারধর ও বাগানের প্রায় ৮০টি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মোছা. ইসমোতারা খাতুন (২৯)।
লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কলেজপাড়া কুঠিবাড়ী এলাকায় গত ১৫ মে ভোর সাড়ে ৫টার দিকে একদল ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ইসমোতারা খাতুনের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা বাড়ির সামনে এসে গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করে।
অভিযোগে বলা হয়, ইসমোতারা খাতুনের স্বামীকে বাড়িতে না পেয়ে অভিযুক্তরা তার ওপর চড়াও হয় এবং এলোপাতাড়ি কিল-ঘুষি ও মারধর করে আহত করে। পরে তারা বসতবাড়ির পূর্ব পাশে থাকা বনজ গাছের বাগানের টিনের বেড়া ও সিমেন্টের খুঁটি ভেঙে ভেতরে প্রবেশ করে ইউক্যালিপটাস, আকাশমনি ও মেহগণীসহ প্রায় ৮০টি গাছ কেটে ফেলে।
ভুক্তভোগী পরিবারের দাবি, এ ঘটনায় প্রায় ৭৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। হামলার সময় অভিযুক্তরা প্রাণনাশের হুমকিও দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। স্থানীয় কয়েকজন ব্যক্তি ঘটনাটির সাক্ষী রয়েছেন বলেও জানা গেছে।
এ ঘটনায় এলাকার গণ্যমান্য ব্যক্তি ও স্বজনদের সঙ্গে আলোচনা শেষে ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার