শেরপুরে ভূমিসেবা মেলার শুভ উদ্বোধন
"জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা
সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ"
এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় শেরপুর জেলায়ও ভূমিসেবা মেলা-২০২৬ শুরু হয়েছে। মঙ্গলবার ভূমি মন্ত্রণালয়ের আয়োজনে ভূমি ভবন, তেজগাঁও, ঢাকায় 'দেশব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬'- এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত এ উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।
প্রধানমন্ত্রীর উদ্বোধন শেষে জেলা প্রশাসক তাঁর কার্যালয় প্রাঙ্গণে রং-বেরঙের বেলুন উড়িয়ে 'ভূমি সেবা মেলা ২০২৬' শেরপুর জেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন।
এ সময় পুলিশ সুপার, শেরপুর এ,কে, এম জহিরুল ইসলাম; শেরপুর জেলা পরিষদের প্রশাসক জনাব এ.বি.এম মামুনুর রশিদ; উপপরিচালক স্থানীয় সরকার ও শেরপুর পৌরসভা প্রশাসক আরিফা সিদ্দিকা; অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ; জেলা রেজিস্ট্রার,শেরপুর; সহকারী কমিশনার(ভূমি), শেরপুর সদর; জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ; বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপির রাজনীতিবিদ আব্দুল আউয়াল; বাংলাদেশ জামায়াতে ইসলাম শেরপুর জেলা শাখার আমীর মাওলানা হাফিজুর রহমান ; শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা; জেলার বিভিন্ন ভূমি অফিসের কর্মচারীবৃন্দ; প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে জেলা প্রশাসক সম্মানিত অতিথিবৃন্দকে নিয়ে একটি বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ করেন। র্যালি শেষে তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং সেবা নিতে আসা দুজন গ্রাহককে খতিয়ানের নকল তুলে দেন।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ
জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার
Link Copied