ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পান্তা পাড়া ইউনিয়নে টানা ৩ বার নৌকার মাঝি হলেন ইসমাইল হোসেন


মোসা. শাহানারা খাতুন photo মোসা. শাহানারা খাতুন
প্রকাশিত: ৯-১০-২০২১ রাত ১১:৪৬

ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলা ১২ টি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত। এর মধ্যে  ৩ নং পান্তা পাড়া ইউনিয়নে টানা ৩  বারের নৌকার মাঝি হলেন সফল ও জনবান্ধব চেয়ারম্যান মোঃ ইসমাইল হোসেন। তিনি অত্যন্ত মেধাবী ও তারুণ্যদীপ্ত একজন জনপ্রিয় চেয়ারম্যান।তিনি পুর্বে নির্বাচিত হওয়ার পর থেকেই ইউপি সদস্য- সদস্যাদের  সার্বিক সহযোগিতা, দিক - নির্দেশনায় সুষ্ঠু ও সুন্দরভাবে সরকার ঘোষিত প্রতিটি কার্যক্রম ইউনিয়ন ও এলাকার উন্নয়নে সফলভাবে সম্পাদন করে আসছেন।  জনসেবা প্রদানের মাধ্যমে এলাকায় সফল ও জনবান্ধব চেয়ারম্যান হিসাবে অধিষ্ঠিত হয়েছেন।

ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে সর্বস্তরের জনসাধারণ দলীয় নেতাকর্মীদের সঙ্গে রয়েছে তার সু- সম্পর্ক। তিনি পান্তাপাড়ার উন্নয়নে ইউনিয়ন বাসী সহ সকলের দোয়া,সহযোগিতা, চেয়েছেন সফল চেয়ারম্যান।  স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক কাজ করে দলমত নির্বিশেষে তিনি সর্বস্হ এই ইউনিয়নের মধ্যে আস্হা অর্জন করেছেন।উন্নয়ন পাগল, জনসাধারনের আস্থাভাজন পরিশ্রমী বিচক্ষণ চেয়ারম্যান ইসমাইল হোসেন ৩ নং পান্তাপাড়া ইউনিয়নবাসাীর সার্বিক উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান।

৩ নং পান্তাপাড়া ইউনিয়নবাসী জাতীয়  দৈনিক সকালের সময়কে  জানান,বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ৩নং পান্তা পাড়া ইউনিয়নের উন্নয়নে ও মানুষের কল্যানে ব্যাপকভাবে কাজ করে চলছেন। ইউনিয়ন বাসী জননেত্রী শেখ হাসিনা কে অসংখ্য ধন্যবাদ দিয়েছেন, টানা ৩য় বারের মতো স্বচ্ছ ভাবমূর্তি ও ক্লিন ইমেজের চেয়ারম্যান ইসমাইল হোসেনকে মনোনীত করায়।

 নাগরিক সেবা ও উন্নয়নের প্রত্যাশায় ভোটাররা আবার ও পরিবর্তনের পক্ষে রায় দিবেন। তিনি ইউনিয়ন কে আধুনিক ও মডেল ইউনিয়ন পরিষদ হিসেবে গড়ে তুলতে কাজ করে চলেছেন। সফল চেয়ারম্যান জাতীয় দৈনিক সকালের সময়কে জানান- আমি চেয়ারম্যান নির্বাচিত হবার পর থেকেই ইউনিয়ন পরিষদের ব্যাপক উন্নয়ন করে যাচ্ছি। আমি ছাত্র থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক।।নানা প্রতিকুলতার মধ্য দিয়ে আমি মানুষের সেবা করে যাচ্ছি। চেয়ারম্যান আরো বলেন- এবার নির্বাচনে জিতলে আমি মডেল ইউনিয়ন করবো।এ লক্ষ্যে বিভিন্ন প্রকল্প হাতে নিয়ে কাজ করছি।স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে মহেশপুর উপজেলার ৩ নং পান্তা পাড়া ইউনিয়নকে একটি আদর্শ ও মডেল ইউনিয়নে রুপান্তরিত করতে কাজ করে যাচ্ছি। 
এই ইউনিয়নে থাকবে না কোন বাল্যবিবাহ, মাদক,জঙ্গিবাদ।ইউনিয়নটিতে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য সেবা থেকে শুরু করে সরকার ঘোষিত সকল প্রকার সুবিধা পাচ্ছেন ইউনিয়নে বাসকৃত সর্বসাধারন।৷ আমি সারাজীবন ইউনিয়ন বাসীর কল্যানে ও উন্নয়নে কাজ করতে চাই।পাশাপাশি তিনি অতীতের মতো ইউনিয়নের উন্নয়নে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন সফল এ চেয়ারম্যান।

এমএসএম / এমএসএম

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা