কবিতা
বক্তা রেজাউদ্দিন স্টালিন
বক্তা
রেজাউদ্দিন স্টালিন
মানুষ সদৃশ এক বাঘ
এলেন আমন্ত্রিত হয়ে
বক্তৃতা দিতে
তিনি যখন মানব সভ্যতার
কথা বললেন
তার ডোরাকাটা দাগ আরো স্পষ্ট হলো
আর যখন খৃষ্টের অন্তিমআহারের কথা বললেন
চিক চিক করে উঠলো তার জিহ্বা
দেশপ্রেমের দৃষ্টান্ত দিতেই
একটা ঘরঘর ধ্বনি বেরিয়ে এলো কণ্ঠ থেকে আর তিনি
বাড়িয়ে দিলেন স্বরগ্রাম
বাঘবেশী বক্তা যখন শান্তির কথা বললেন
-তখন তার দু'চোয়াল ভেদ করে বেরিয়ে প্রাগৈতিহাসিক দাঁত
এবার তিনি ভালোবাসার কথা বললেন- আকাশের দীর্ঘশ্বাসের শপথ নিলেন
বিশ্বাস হলো না কারো
দ্রুত ফেরার জন্য তারা চাইলো একটা অলৌকিক দরোজা
কিন্তু ততক্ষণে ফুরিয়ে গেছে কৌতুহল এবং
নিভে গেছে দীর্ঘশ্বাস।
শান্তা / শান্তা
‘দুঃখ ভাঙার রূপকথা’ সুলেখা আক্তার সান্তা
‘শরৎ এলো’
‘ঘুরে দাঁড়ানো’
‘ক্ষুধার্থের সমীকরণ’
‘ভাগ’
‘দায়িত্বের বৃক্ষ’ আলিফা তাবাচ্ছুম শিখা
`কিছু স্মৃতি শব্দ চায় না' মুহাম্মদ আকাশ মিয়া
প্রিয় রাসুল ( সা:)
“পাখির বাড়ি” সুলেখা আক্তার শান্তা
“বাইপাস” হিলারী হিটলার আভী
“ইলিশ” প্রদীপ সেন
“একটি খুনের ইস্তাহার” বিশ্বজিৎ মণ্ডল
“পরিশ্রমের দশ টাকা” কাজী তানভীর
Link Copied