তারিখ: ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর-এর ১৪টি ছোটকাকু প্রকাশিত
শিশুসাহিত্যিক ও মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর-এর সৃষ্টি ছোটকাকু সিরিজের ১৪ টি বই প্রকাশিত হলো নতুন মোড়কে নতুন আঙ্গিকে। ১০টি মোড়কের প্রতিটিতে ২টি করে ২০টি রহস্য রয়েছে। একটি বইতে দুইটি প্রচ্ছদে প্রকাশিত হলো এই গ্রন্থগুলো। এছাড়াও ৪টি অনুবাদ ছোটকাকু প্রকাশিত হয়েছে। বইগুলোর প্রকাশক অন্যপ্রকাশ। বইগুলোর প্রচ্ছদ এঁকেছেন অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো বইগুলোর মোড়ক উন্মোচন। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লেখক ফরিদুর রেজা সাগর, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, অভিনেতা আফজাল হোসেন, তারিক আনাম খান, লেখক আনিসুল হক, দৈনিক দেশ রূপান্তর সম্পাদক মোস্তাফিজ শফি, আগামীর সময়-এর সম্পাদক মোস্তফা মামুন, অন্যপ্রকাশ এর প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম, মাছরাঙা টেলিভিশনের হেড অব নিউজ মো. হামিদুল হক, আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান, মাত্রার ম্যানেজিং পার্টনার সানাউল আরেফিন, চ্যানেল আইয়ের চীফ এক্সিকিউটিভ এডিটর জাহিদ নেওয়াজ খান সহ লেখক, সাংবাদিক এবং শুভানুধ্যায়ী। অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধানে ছিলেন কবি রাজু আলীম।
এছাড়াও আগামী ২৮ এবং ২৯ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গল ও বুধবার মাত্রার আয়োজনে ২ দিনব্যাপী তেজগাঁও লিংক রোডে অবস্থিত আলোকিতে অনুষ্ঠিত হবে ছোটকাকু উৎসব।
শান্তা / শান্তা
“নসিবের খেলা”
জেগে থেকে যে ঘুমায় মৃতের সমান
স্কেটিং জুতা
বিশিষ্ট সাংবাদিক, লেখক ও গীতিকবি এ ইউ এম ফখরুদ্দীনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ
শিশুতোষগল্প “বর্ণাচ্ছন্ন নীরবতা”।
“সিগারেট” তাহেরা আফরোজ
রুনু রুপুর গ্রামের বাড়ি
“বিষের ছায়া মায়ার অরণ্য”
“বৈচিত্র্যময় মাদারীপুর”
পুঁথির পুনর্জাগরণের
“বিরতি” স্মরণিকা চৌধুরী
“অনিন্দ্যর জন্য আকুলতা” জা কি র আ জা দ