ঢাকা বৃহষ্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

কলমে- ফারুক আহম্মেদ জীবন

ডেঙ্গুজ্বরে মায়ার পারদর্শিতা


সাহিত্য ডেস্ক photo সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ১৮-১১-২০২৬ সকাল ৬:২৮

মহিম প্রতিটাদিন দুপুর বেলা বাজার থেকে বাড়িতে এসেই একমাত্র মেয়ে মায়াকে বাড়িতে না দেখতে পেলে পাগলের মতো ডাকতে থাকে। মহিমের মা বেঁচে নেই। ওর মেয়ে মায়া নাকি দেখতে হয়েছে একেবারে মহিমের মায়ের মতো। মায়ের মতো নাক, মুখ, চোখ, চুল, কথা বলার ধরণ। এমনকি মুখের হাসিটাও নাকি হয়েছে হুবহু অবিকল ওর মায়ের মতো। 

মহিম মাঝেমধ্যে প্রায় বলে। আমার মা আবার আমার মেয়ে মায়ার মধ্যে ফিরে এসেছে। 

মহিম অনেক আদর করে মেয়েকে। প্রচুর ভালোবাসে মহিম মেয়েটাকে। আদর করে মায়াকে মা বলে ডাকে মহিম। গাঁয়ের মাধ্যমিক বিদ্যালয়ে এবার অষ্টম শ্রেণীতে পড়ছে মায়া।

সত্যিই, মেয়েটার নাম যেমন মায়া। তেমনি মায়া নামের সাথে না.. ওর কথা কাজকর্ম হাসির বেশ মিল আছে ।

শুধু যে ওর চোখ দুটো মায়ায় ভরা তা- না। ওর মনটাও ভীষণ মায়ায় ভরা। যেমন মুখে মায়াবী হাসি। তেমনি মনের দিক থেকেও বড্ড মায়াশীল মেয়েটি।

গ্রামের কারোর অসুখ বিসুখ, বিপদ-আপদ হলে অমনি ছুটে চলে যায় মায়া। কারোর দুঃখ কষ্ট ও মোটেেও সহ্য করতে পারে না। মানুষ ছোট হলেও ওর মনটা অনেক বড় আর উদার।

ইদানীং মায়াদের স্কুলের ক্লাস টিচাররা ক্লাসে পড়ানোর 

পাশাপাশি নানান রোগ ও স্বাস্থ্য বিষয়ে প্রশিক্ষণ দেয়

ওদের। উপজেলা স্বাস্থ্য অধিদপ্তর থেকে নাকি নির্দেশ দিয়েছে। গ্রামের মানুষদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য ক্লাসে ছাত্র- ছাত্রীদের এসব বিষয়ে শেখানোর জন্য। যাতে তারা বাড়িতে গিয়ে গ্রামের মানুষদের সচেতন করতে পারে। 

 

যেমন: ডেঙ্গু জ্বর কেনো হয়? ডেঙ্গু জ্বরের বাহক কি?

ডেঙ্গু জ্বর চেনার উপায় বা উপসর্গ কি? 

ডেঙ্গু জ্বর থেকে বাঁচার উপায় কি? এর প্রতিরোধক বা

প্রতিকার ব্যবস্থা কি। এসব আরো নানাবিধ স্বাস্থ্য বিষয়

নিয়ে শেখানো হয় স্কুলের ছাত্র- ছাত্রীদের।

মায়া সেসব আবার বাড়িতে এসে ওর মা- বাবাকে বলে। ওর সহপাঠীদের সঙ্গে নিয়ে গ্রামের পাড়া মহল্লার মানুষদের বলে। 

যেকথা বলছিলাম, অন্যদিনের মতো মহিম আজও দুপুরের পর বাড়িতে এসে ডাকছে মেয়ে মায়াকে। কিন্তু মায়ার কোনো সাড়াশব্দ না পেয়ে বললো: কই গো, ও মায়ার মা? কই, শুনছো, কোথায় গেলে? মায়ার মা, মমতা স্বামী মহিমের গলা শুনে তাড়াহুড়ো করে রান্নাঘর থেকে বেরিয়ে এলো। তারপর বললো: হুম, কি বলছাও. তাড়াতাড়ি বলো মায়া বাপ। তরকারি চুলার উপরে। মহিম বললো: মায়াকে বাড়িতে দেখছিনে। স্কুল থেকে এসে কোথায় গেছে সেটা কি তুমি জানো?  মমতা বললো: ও এই কথা। তোমার মেয়ে স্কুল থেকে এসে কি একদণ্ড বাড়িতে থাকে। স্কুলে ওদের স্যারেরা এডিস মশা, ডেঙ্গু জ্বর, হাম এসব নিয়ে কি-সব শেখায় না। তোমার মেয়ে বাড়িতে এসেই ওর সহপাঠী বন্ধু বান্ধবী- দের নিয়ে গ্রামের পাড়ায় পাড়ায় গিয়ে সেসব মানুষদের বুঝায়। কথা বলতে বলতেই মায়া বাড়ি ফিরলো। মহিম

কে দেখে বললো: আব্বু তুমি কখন এলে? মহিম বললো: এইতো মা কিছুক্ষণ আগে। তুই কোথায় গিয়ে- ছিলি? মায়া বললো: আজ একটু দক্ষিণ পাড়ায় গিয়ে

ছিলাম আব্বু।

তারপর বললো: জানো আব্বু দক্ষিণ পাড়ার মুজিদ চাচার মায়ের সম্ভবত ডেঙ্গুজ্বর হয়েছে। মহিম বললো: তুই কিভাবে বুঝলি মা? 

মায়া বললো: আব্বু, ডেঙ্গু জ্বরের কিছু লক্ষণ আছে। যেমন, হঠাৎ রোগীর ১০১°- ১০৪° ফারেনহাইট তাপমাত্রায় জ্বর আসে। তীব্র মাথা ব্যথা। সেই সাথে চোখের পিছনের অংশ প্রচুর ব্যথা হয়। এছাড়া শরীরের মাংস পেশি, হাড় অস্থিসন্ধি জয়েন্টে প্রচন্ড ব্যথা হয়। জ্বর কখনো কমে কখনো বাড়ে। বমিবমি ভাব হয়। খাদ্য- খাবারে অরুচি দেখা দেয়। এছাড়াও জ্বরের বয়স যখন ৫/৭ দিন হয়। তখন দেহের বুকে পিঠে লালচে ফুসকুড়ি মতো ইরাপশন দেখা যায়। এসব লক্ষ্মণ দেখলে সহজে ডেঙ্গু জ্বর চিহ্নিত করা যায়। আর এসব

লক্ষণের মধ্যে প্রায় সবগুলো মুজিদ চাচার মায়ের জ্বরের সাথে মিলে যায়। মায়া আরো বললো: জানো আব্বু ডেঙ্গু জ্বর হলে আন্দাজে যেকোনো ওষুধ খাওয়া উচিত নয়। বিশেষ করে এন্টিপেন ব্যথা নাশক। যেমন ডাইক্লোফেন, এসপিরিন, কিম্বা আইবুপ্রোফেন এজাতীয় ওষুধ একেবারে নিষিদ্ধ। কারণ এসব ওষুধ গুলোতে রুগীর দেহে রক্ত ক্ষরণ বাড়িয়ে জীবন ঝুঁকি পূর্ণ করে তুলতে পারে। তবে উপস্থিত জ্বর ব্যথা কমানোর জন্য নরমালি প্যারাসিটামল ওষুধ খাওয়া যেতে পারে। যেমন: নাপা, এইচ এ জাতীয়। 

মায়ার মা মমতা বললো: আচ্ছা মা, ডেঙ্গু জ্বরের রোগীর এসময় খাদ্য পথ্য কি? মানে কি জাতীয় খাবার খাবে? মায়া বললো: এসময় বেশি বেশি তরল খাবার খেতে হবে। যেমন, ডাবের পানি, ওরস্যালাইন, তরল জুস এরকম খাবার। তারপর মায়া বললো: জানো আব্বু আজ সন্ধায় আমি আর আমার সহপাঠী বন্ধুরা

গ্রামের মানুষদের ডেকেছি ডেঙ্গু বিষয় বিস্তারিত জানিয়ে সতর্ক করার জন্য। মহিম বললো: খুবই ভালো উদ্যেগ মা। আমি আর তোর মা- ও থাকবো তোদের মিটিং এ।

ঐদিন সন্ধ্যার সময় একে একে গ্রামের বহু নারী- পুরুষ 

হাজির হলো মায়াদের মিটিং এ। 

একটা বড় ব্যানার টাঙানো হয়েছে তাতে লেখা আছে। "ডেঙ্গু প্রতিরোধ ও সতর্কতা। গ্রামের অনেক গণ্য মান্য লোকও সেখানে হাজির হয়েছে। 

মিটিং উপস্থাপনার মাধ্যমে শুরু হওয়ার পর একপর্যায়ে মায়া ডেঙ্গু বিষয় আলোচনা শুরু করলো। একজন মহিলা জিজ্ঞাসা করলো: মা, মায়া কোনটি ডেঙ্গু মশা আমরা চিনব কিভাবে?  মায়া বললো: ডেঙ্গু মশার আকারে অন্য মশার চেয়ে ছোট আর গোল আকৃতির। তাছাড়া এদের গায়ে, ও পায়ে সাদা কালো ডোরাকাটা দাগ রয়েছে। এই ডোরা কাটা দাগের জন্য এদেরকে টাইগার মশাও বলা হয়। এর আরেক নাম এডিস মশা। অন্য এক বয়স্ক পুরুষ বললো: মায়া দাদু ভাই, এডিস মশা কি রাতেরবেলা কামড়ায়? মায়া বললো: না, এরা

ভোরের আলোয় সকাল বেলা আর সন্ধ্যার আগে আলো থাকতে কামড়ায়। আর এজন্য এসময় আমাদের দেহ কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। এমনকি

ঘুমালেও মশারির মধ্যে ঘুমাতে হবে। অন্য একজন বললো: এদের থেকে বাঁচার উপায় কি? মায়া বললো:

আমাদের বাড়ির চারপাশে ময়লা আবর্জনা পূর্ণ জায়গা

বনজঙ্গল পরিস্কার রাখতে হবে। কোথাও ৩/৫ দিনের বেশি সময় পানি জমে থাকতে দেওয়া যাবে না। যেমন, ফুলের টব, নারকেলের মালা, টায়ার। এসবে পানি জমে থাকলে ফেলে দিতে হবে। কেননা এডিস মশা স্বচ্ছ পরিস্কার পানিতে ডিম পেড়ে বংশ বিস্তার করে। এভাবে

এডিস মশা ও ডেঙ্গুজ্বর নিয়ে বিস্তারিত আলোচনা করলো মায়া। ডেঙ্গু জ্বর চেনার উপায়। ডেঙ্গু জ্বর হলে করণীয় কি। সকলে শুনে অনেক খুশি হলো। সকলে বাহবা দিলো মায়াকে। বললো আজ আমরা মায়ার কাছ থেকে এডিস মশা ও ডেঙ্গু জ্বর বিষয় অনেক কিছু 

শিখলাম। এভাবে গ্রাম বাংলার প্রতিটা ঘরে একটা করে

মায়ার মতো কন্যা শিশু জন্ম গ্রহণ করুক। যাদের জন্য 

দেশও দশের মানুষ এভাবে উপকৃত হবে।

 

 

শান্তা / শান্তা