চ্যানেল আইতে তিনদিনব্যাপী হুমায়ূন আহমেদ বইমেলা
কিংবদন্তী কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ-এর ৭৮তম জন্মবার্ষিকী উপলক্ষে চ্যানেল আই প্রাঙ্গণে তিনদিনব্যাপী বইমেলার আয়োজন করেছে অন্যপ্রকাশ এবং চ্যানেল আই। হুমায়ূন আহমেদ-এর লেখা বই নিয়ে ১৩, ১৪ এবং ১৫ নভেম্বর সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত এই মেলা চলবে। আজ (১৩ নভেম্বর) এই বইমেলার উদ্বোধন করেন জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। এসময় উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ও শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর, অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম, অনন্যা প্রকাশনীর কর্ণধার মনিরুল হক, কবি রেজাউদ্দিন স্টালিন, চলচ্চিত্র প্রযোজক হাবিবুর রহমান খান, চ্যানেল আইয়ের চীফ এক্সিকিউটিভ এডিটর জাহিদ নেওয়াজ খান, কণ্ঠশিল্পী ফেরদৌস ওয়াহিদ, চলচ্চিত্র পরিচালক হাবিবুল ইসলাম হাবিব, শাহ আলম কিরণ, লেখক জামাল রেজা, কবি রাজু আলীম, শিশুসাহিত্যিক ইমরান পরশ সহ লেখক পাঠক এবং হুমায়ূন আহমেদ-এর গুণগ্রাহী অনেকে। শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর বলেন, এই বইমেলা অমর একুশের বইমেলার আগমনী বইমেলা হিসেবে শুরু হলো। কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন বলেন, একজন লেখক মৃত্যুর পরও যে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করেন হুমায়ূন আহমেদ তার জলন্ত উদাহরণ।
এই বইমেলায় ৩০% কমিশনে পাঠক বই ক্রয় করতে পারবেন। এছাড়াও হুমায়ূন আহমেদকে নিয়ে চ্যানেল আইয়ের পর্দা জুড়ে থাকবে নানা আয়োজন।
শান্তা / শান্তা
কবিতা, গান ও আড্ডায় কবি গোলাম মোর্শেদ চন্দনের জন্মোৎসব
চ্যানেল আইতে তিনদিনব্যাপী হুমায়ূন আহমেদ বইমেলা
হুমায়ূন আহমেদের জন্মদিন: চ্যানেল আইতে তিনদিনব্যাপী বইমেলা
আল মুজাহিদী : কাব্যদর্শন, দ্রোহচেতনা ও আত্মমর্যাদার কবি
ডিজিটাল চেয়ারম্যান
“নসিবের খেলা”
জেগে থেকে যে ঘুমায় মৃতের সমান
স্কেটিং জুতা
বিশিষ্ট সাংবাদিক, লেখক ও গীতিকবি এ ইউ এম ফখরুদ্দীনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ
শিশুতোষগল্প “বর্ণাচ্ছন্ন নীরবতা”।
“সিগারেট” তাহেরা আফরোজ
রুনু রুপুর গ্রামের বাড়ি