ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

কবিতা, গান ও আড্ডায় কবি গোলাম মোর্শেদ চন্দনের জন্মোৎসব


সাহিত্য ডেস্ক photo সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ১৬-১১-২০২৬ রাত ১২:২২

দেশের সংকটময় সময়ে কবি, সাহিত্যিক ও শিল্পীদের সমাজের প্রতি বিশেষ দায়িত্ব পালন করতে হয়। কবি গোলাম মোর্শেদ চন্দন তাঁর কবিতার মধ্য দিয়ে সেই দায়িত্ব পালন করে যাচ্ছেন। চন্দনের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা, স্মৃতিচারণ, কবিতা পাঠ ও গানের মধ্য দিয়ে উদ্‌যাপিত হলো কবি গোলাম মোর্শেদ চন্দনের জন্মোৎসব।

শনিবার (১৪ নভেম্বর) ঢাকার পরিবাগের সংস্কৃতি বিকাশ কেন্দ্রে ‘৫২ পেরিয়ে কবি গোলাম মোর্শেদ চন্দন’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে বাঙালি সংস্কৃতি কেন্দ্র। এতে প্রায় অর্ধশত কবি, সাহিত্যিক, প্রকাশক, শিল্পী ও কবির পাঠক অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন বাঙালি সংস্কৃতি কেন্দ্রের সভাপতি আরিফ নজরুল। পরে আমন্ত্রিত অতিথিরা কবি গোলাম মোর্শেদ চন্দনের কবিতা ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন। পাশাপাশি কবির সঙ্গে কাটানো নানা আনন্দময় মুহূর্তের স্মৃতিও তুলে ধরেন তাঁরা।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল কবির স্বকণ্ঠে কবিতা পাঠ। গোলাম মোর্শেদ চন্দন নিজের লেখা বেশ কয়েকটি কবিতা পাঠ করেন। পাশাপাশি কবিতাগুলোর রচনাপ্রেক্ষিত ও পেছনের গল্পও শোনান।

 

শান্তা / শান্তা